উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] খাতের পাশাপাশি 'B [গণিত] খাতের অবস্থান 'P [গণিত] দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে- যৌক্তিক মতামত উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] খাতটি সেবা খাত এবং 'B [গণিত] খাতটি শিল্প খাত। দেশটিতে সেবা খাতের পাশাপাশি শিল্প খাতের অবস্থান দেশটির উন্নয়নকে ত্বরান্বিত করবে। বর্তমান মুক্তবাজার অর্থনীতি এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে 'P [গণিত] দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে শিল্পায়িত অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন। কেননা শিল্পায়নের মাধ্যমে কৃষির আধুনিকীকরণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, বিদেশের ওপর নির্ভরশীলতা হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি সার্বিক সেবা খাতের বিভিন্নমুখী কার্যক্রম, যেমন শিক্ষিত ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলা, নারী ও শিশু উন্নয়ন, যুব উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন সাধন করে বিদ্যমান দেশটিকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। উদাহরণ হিসেবে আমাদের দেশ বাংলাদেশে এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কৃষি খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যাপক সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। বিদ্যুৎসহ অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সার্বিক সেবা খাতের অন্তর্ভুক্ত প্রায় সবগুলো খাতই মোটামুটি প্রবৃদ্ধি বজায় রাখায় এ খাতের প্রবৃদ্ধিও সন্তোষজনক পর্যায়ে রয়েছে। - সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] খাতের অর্থাৎ সেবা খাতের পাশাপাশি 'B [গণিত] খাতের অর্থাৎ শিল্প খাতের অবস্থান 'P [গণিত] দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A খাতের পাশাপাশি 'B খাতের অবস্থান 'P দেশের উন…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর