জাকির মিয়ার টিপসই দেওয়া আমাদের দেশের কোন নাগরিক সমস্যা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: জাকির মিয়ার টিপসই দেওয়া আমাদের দেশে নিরক্ষরতা নামক নাগরিক সমস্যাকে নির্দেশ করে। নিরক্ষরতা হলো এমন এক অবস্থা যা ব্যক্তির অক্ষরজ্ঞানহীনতাকে নির্দেশ করে। অক্ষরজ্ঞানহীন তথা লেখাপড়া না জানা ব্যক্তিকে নিরক্ষর বলে। এই নিরক্ষর ব্যক্তির অবস্থানই হলো নিরক্ষরতা। নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা। উদ্দীপকের জাকির মিয়া একজন ভূমিহীন অশিক্ষিত কৃষক। আর্থিক অসচ্ছলতার কারণে ব্যাংক থেকে টিপসই দিয়ে ঋণ গ্রহণ করে। বিষয়টি শিক্ষিত যুবকদের দৃষ্টিগোচর হয়। অর্থাৎ জাকির মিয়ার মতো মানুষদের এরূপ সমস্যাগুলো আমাদের দেশের অন্যতম একটি নাগরিক সমস্যা নিরক্ষরতাকে নির্দেশ করে। কারণ নিরক্ষরতার কারণেই অর্থাৎ অক্ষরজ্ঞানসম্পন্ন না হওয়ায় উদ্দীপকের জাকির মিয়ার ব্যাংক থেকে ঋণগ্রহণের সময় স্বাক্ষরের বদলে টিপসই প্রদান করেন যা নিরক্ষরতাকে নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
জাকির মিয়ার টিপসই দেওয়া আমাদের দেশের কোন নাগরিক সমস্যা নির্দেশ করে?…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
