শেয়ারFacebookWhatsApp

ঘটনা-২ এ বর্ণিত সমস্যাটি মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন কর।

উত্তর: ঘটনা-২ এ বর্ণিত সমস্যাটি হলো নারী নির্যাতন। নারী নির্যাতন মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়। নারী নির্যাতন বর্তমান বাংলাদেশের একটি অন্যতম নাগরিক সমস্যা। এ সমস্যা বর্তমানে ভয়ংকর রূপ ধারণ করেছে। পারিবারিক নির্যাতন ও সামাজিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশে নারী নির্যাতনের অন্যতম কারণ। তাই নারী নির্যাতন প্রতিরোধে প্রয়োজন প্রয়োজনীয় পদক্ষেপ। উদ্দীপকের ঘটনা-২ এ সালমাকে তার স্বামী সামান্য ভুল করলে বেদম প্রহার করে। এটি নারী নির্যাতনেরই প্রতিচ্ছবি। এই ভয়াবহ সামাজিক সমস্যা তথা নারী নির্যাতন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা জরুরি। নারী নির্যাতনের কারণগুলো প্রতিকারের পাশাপাশি কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা নিতে হবে। সমাজের সদস্য হিসেবে নারীকে হতে হবে সাক্ষর জ্ঞানসম্পন্ন, শিক্ষিত, অর্থনৈতিক ও ব্যক্তিগতভাবে আত্মনির্ভরশীল। নারীর বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারীর ক্ষমতায়ন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও নারী নির্যাতন রোধে বিদ্যমান আইনের কঠোর বাস্তবায়ন দরকার। প্রয়োজনে নতুন আইন প্রণয়ন বা পুরাতন আইন সংশোধন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিদান নারী নির্যাতন রোধে ভূমিকা রাখবে। নির্যাতিত দরিদ্র ও অসহায় নারীদের আইনি সহায়তা প্রদান করে নারী নির্যাতন রোধ করা সম্ভব। এতে নারীদের প্রতি 'অবলা' মনোভাব দূর হবে যা অপরাধীদের অপরাধ করতে ভীতি তৈরি করবে। নারী নির্যাতনের বিশেষ কারণ হলো- ধর্মীয় অনুশাসন না মানা। ইসলামের দেওয়া নারী অধিকার নারীদের দেওয়া হলে তারা কখনো নির্যাতনের শিকার হবে না। তাছাড়া পাঠ্যপুস্তকসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতা তৈরি করা গেলে নারীর প্রতি মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে যা নারী নির্যাতন রোধ করবে। আলোচনা থেকে বলা যায়, নারী নির্যাতন প্রতিরোধে আইনের প্রয়োগের পাশাপাশি নারী-পুরুষ উভয়কে সচেতন হতে হবে। কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয় সে জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল

ঘটনা-২ এ বর্ণিত সমস্যাটি মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন কর।

উদ্দীপক

ঘটনা-১: নূরপুর গ্রামের বিত্তশালী কৃষক বদরউদ্দিন। নাতি-নাতনির মুখ দেখার আশায় তার একমাত্র পুত্র আজিজকে অল্প বয়সে বিয়ে দেন। বছর যেতে না যেতেই তিনি দাদা হন। ঘটনা-২ : ভালোভাবে খোঁজখবর না নিয়েই রহিম মিয়া তার কন্যা সালমাকে আর্থিকভাবে সচ্ছল পরিবারের পাত্রের সাথে বিয়ে দেন। সালমার স্বামী বদরাগী স্বভাবের মানুষ। সামান্য ভুল করলে তাকে বেদম প্রহার করে। এর ফলে তাদের সংসারে অশান্তি লেগেই থাকে।

Rajshahi · 2024

উত্তর

খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি নিশ্চিত করাই খাদ্য নিরাপত্তা।

উত্তর

নিরক্ষরতা নিজে একটি সমস্যার পাশাপাশি আরও অনেক সমস্যার সৃষ্টি করে। এজন্য নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা। নিরক্ষরতা বলতে আমরা বুঝি, যারা লিখতে বা পড়তে জানে না। নিরক্ষরতা একটি অন্যতম নাগরিক সমস্যা। লেখাপড়া না জানার কারণে নিরক্ষর ব্যক্তি রাষ্ট্র ও সমাজের উপকারে আসে না। ফলে সে সমাজের বোঝা হিসেবে পরিগণিত হয়। আমাদের দেশের অধিকাংশ লোকই নিরক্ষর। অর্থাৎ অধিকাংশ লোকই দেশের বা সমাজের কোনো কাজে আসে না। তাই আমি বলতে পারি, নিরক্ষরতা একটি অভিশাপ। একে মোকাবিলা করা সকলের দায়িত্ব।

উত্তর

ঘটনা-১ এ বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা জনসংখ্যা সমস্যাকে ইঙ্গিত করে। জনসংখ্যা সমস্যা বাংলাদেশ ও বিশ্বের একটি অন্যতম প্রধান সমস্যা। মানুষের জন্মহার মৃত্যুহারকে ছাড়িয়ে গেলে এবং এ জন্মহার দেশের সম্পদের বৃদ্ধিকে ছাড়িয়ে গেলে জনসংখ্যা একটি দেশের সমস্যায় পরিণত হয়। কারণ বাড়তি জনসংখ্যার চাহিদা দেশের সীমিত সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব হয় না। তাই ভবিষ্যৎ বংশধরদের স্বার্থের কথা বিবেচনা করে বিশ্ব জনসংখ্যার বর্তমান বৃদ্ধির হার কমানোর প্রয়োজন রয়েছে। উদ্দীপকের কৃষক বদরউদ্দিন নাতি-নাতনির মুখ দেখার আশায় তার একমাত্র পুত্র আজিজকে অল্প বয়সে বিয়ে দেন। বছর যেতে না যেতেই তিনি দাদা হন। এরূপ বর্ণনায় জনসংখ্যা সমস্যার ইঙ্গিত পাওয়া যায়। কেননা বাল্য বিবাহ জনসংখ্যা বৃদ্ধির বা জনসংখ্যা সমস্যা সৃষ্টির অন্যতম একটি কারণ। কম বয়সে বিয়ে হওয়ার কারণে ছেলে মেয়ে উভয়ে অধিক সন্তান জন্ম দিয়ে থাকে। অনেক সময় ছেলেমেয়েরা একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এসব কারণেও জনসংখ্যা বৃদ্ধি পায় যা বাংলাদেশের অন্যতম সমস্যা জনসংখ্যা সমস্যাকে সৃষ্টি করে।

উত্তর

ঘটনা-২ এ বর্ণিত সমস্যাটি হলো নারী নির্যাতন। নারী নির্যাতন মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়। নারী নির্যাতন বর্তমান বাংলাদেশের একটি অন্যতম নাগরিক সমস্যা। এ সমস্যা বর্তমানে ভয়ংকর রূপ ধারণ করেছে। পারিবারিক নির্যাতন ও সামাজিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশে নারী নির্যাতনের অন্যতম কারণ। তাই নারী নির্যাতন প্রতিরোধে প্রয়োজন প্রয়োজনীয় পদক্ষেপ। উদ্দীপকের ঘটনা-২ এ সালমাকে তার স্বামী সামান্য ভুল করলে বেদম প্রহার করে। এটি নারী নির্যাতনেরই প্রতিচ্ছবি। এই ভয়াবহ সামাজিক সমস্যা তথা নারী নির্যাতন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা জরুরি। নারী নির্যাতনের কারণগুলো প্রতিকারের পাশাপাশি কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা নিতে হবে। সমাজের সদস্য হিসেবে নারীকে হতে হবে সাক্ষর জ্ঞানসম্পন্ন, শিক্ষিত, অর্থনৈতিক ও ব্যক্তিগতভাবে আত্মনির্ভরশীল। নারীর বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারীর ক্ষমতায়ন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও নারী নির্যাতন রোধে বিদ্যমান আইনের কঠোর বাস্তবায়ন দরকার। প্রয়োজনে নতুন আইন প্রণয়ন বা পুরাতন আইন সংশোধন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিদান নারী নির্যাতন রোধে ভূমিকা রাখবে। নির্যাতিত দরিদ্র ও অসহায় নারীদের আইনি সহায়তা প্রদান করে নারী নির্যাতন রোধ করা সম্ভব। এতে নারীদের প্রতি 'অবলা' মনোভাব দূর হবে যা অপরাধীদের অপরাধ করতে ভীতি তৈরি করবে। নারী নির্যাতনের বিশেষ কারণ হলো- ধর্মীয় অনুশাসন না মানা। ইসলামের দেওয়া নারী অধিকার নারীদের দেওয়া হলে তারা কখনো নির্যাতনের শিকার হবে না। তাছাড়া পাঠ্যপুস্তকসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতা তৈরি করা গেলে নারীর প্রতি মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে যা নারী নির্যাতন রোধ করবে। আলোচনা থেকে বলা যায়, নারী নির্যাতন প্রতিরোধে আইনের প্রয়োগের পাশাপাশি নারী-পুরুষ উভয়কে সচেতন হতে হবে। কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয় সে জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2024

ক
VGF-এর পূর্ণরূপ কী?
খ
জনসংখ্যা সমস্যা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
পাঠ্যপুস্তকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি কীভাবে নারী নির্যাতন রোধে উল্লেখযোগ্যা ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
ঘ
"আইনের কঠোর প্রয়োগ ও আইনি সহায়তা দিয়ে নারী নির্যাতন সম্পূর্ণ নির্মূল সম্ভব”- তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.জনসংখ্যা সমস্যা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

জনসংখ্যা সমস্যা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.VGF-এর পূর্ণরূপ কী?

VGF-এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবিন ও নিলয় দুই বন্ধু মিলে একটি গরুর খামার করে লভ্যাংশ আনুপাতিক হারে ভাগ করে নেয়ার চুক্তি করে। সততার সাথে ব্যবসায় তারা যথেষ্ট সুনাম অর্জন করে। রবিন একই এলাকার ছেলে। সে অসৎ প্রকৃতির। এমতাবস্থায় রবিন, নবিন ও নিলয়ের সাথে ব্যবসা করার প্রস্তাব দিলে তারা অস্বীকৃতি জানায়। রবিন ক্ষুব্ধ হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

Mymensingh · 2024

ক
আইনগত সাম্য কী?
খ
সামাজিক সাম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা দাও।
গ
উদ্দীপকে কোন ধরনের সামাজিক সমস্যা প্রকাশ পায় তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের সমস্যাটি থেকে পরিত্রাণের উপায় কী? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.সামাজিক সাম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা দাও।

সামাজিক সাম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আইনগত সাম্য কী?

আইনগত সাম্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: নূরপুর গ্রামের বিত্তশালী কৃষক বদরউদ্দিন। নাতি-নাতনির মুখ দেখার আশায় তার একমাত্র পুত্র আজিজকে অল্প বয়সে বিয়ে দেন। বছর যেতে না যেতেই তিনি দাদা হন। ঘটনা-২ : ভালোভাবে খোঁজখবর না নিয়েই রহিম মিয়া তার কন্যা সালমাকে আর্থিকভাবে সচ্ছল পরিবারের পাত্রের সাথে বিয়ে দেন। সালমার স্বামী বদরাগী স্বভাবের মানুষ। সামান্য ভুল করলে তাকে বেদম প্রহার করে। এর ফলে তাদের সংসারে অশান্তি লেগেই থাকে।

Rajshahi · 2024

ক
খাদ্য নিরাপত্তা কী?
খ
নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা কেন?
গ
ঘটনা-১ এ কোন নাগরিক সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ
ঘটনা-২ এ বর্ণিত সমস্যাটি মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা কেন?

নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খাদ্য নিরাপত্তা কী?

খাদ্য নিরাপত্তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।