উদ্দীপকে কোন ধরনের সামাজিক সমস্যা প্রকাশ পায় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা সন্ত্রাস প্রকাশ পেয়েছে। সন্ত্রাসের মূল কথা হলো বল প্রয়োগের মাধ্যমে ভীতি প্রদর্শন করে কোনো উদ্দেশ্যসাধন বা কার্যোদ্বারের চেষ্টা করা। এটা যেমন দুষ্কৃতিকারীরা বা সমাজবিরোধীরা করতে পারে তেমনি সমগ্র রাষ্ট্রে তথা সমগ্র বিশ্বের পটভূমিতেও এমন চেষ্টা হতে পারে। সন্ত্রাস সমাজে যুগ যুগ ধরে চলছে। এর মূল উদ্দেশ্য হলো কার্যোদ্ধারের জন্য যেকোনো পন্থা অবলম্বন করে স্বার্থ হাসিল করা। উদ্দীপকের নবিন ও নিলয় দুই বন্ধু মিলে একটি গরুর খামার করে লভ্যাংশ আনুপাতিক হারে ভাগ করে নেয়ার চুক্তি করে। সততার সাথে ব্যবসায় তারা যথেষ্ট সুনাম অর্জন করে। রবিন একই এলাকার চেলে। সে অসৎ প্রকৃতির। এমতাবস্থায় রবিন, নবিন ও নিলয়ের সাথে ব্যবসা করার প্রস্তাব দিলে তারা অস্বীকৃতি জানায়। রবিন ক্ষুদ্ধ হয়ে তাদের প্রাণ নাশের হুমকি দেয়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে সন্ত্রাসের রূপ প্রকাশ পেয়েছে। কারণ রবিনের যে আচরণ তা সন্ত্রাসী কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের সামাজিক সমস্যা প্রকাশ পায় তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
