"আইনের কঠোর প্রয়োগ ও আইনি সহায়তা দিয়ে নারী নির্যাতন সম্পূর্ণ নির্মূল সম্ভব”- তোমার মতামত দাও।
উত্তর: আইনের কঠোর প্রয়োগ ও আইনি সহায়তা দিয়ে নারী নির্যাতন সাময়িক প্রতিরোধ করা সম্ভব হলেও সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। আইনের কঠোর প্রয়োগ ও আইনি সহায়তা নারী নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এদের সাথে সাথে যদি নারী শিক্ষার প্রসার না হয়, নারীরা অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল না হয় এবং সর্বোপরি নারীর ক্ষমতায়ন না হয় তাহলে নারী নির্যাতন সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে না। এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন না হলে অপরাধীরা শাস্তি পায় না। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হলে অপরাধীরা শাস্তি পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় নারীরা আদালতে সঠিক বিচার পায় না। বিশেষ করে দরিদ্র নারীরা অর্থের অভাবে আদালতে গিয়ে আইনি সহায়তা গ্রহণ করতে পারে না। এক্ষেত্রে নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে হবে যাতে করে তারা অর্থের অভাবে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে নারী নির্যাতন নির্মূল করা যাবে। কারণ এদেশের ৯০ ভাগ লোক ইসলামের অনুসারী। এদের মধ্যে নারীর ব্যাপারে ইসলামের নীতিমালা প্রতিপালনের সক্রিয় অনুভূতি ও চেতনা তৈরি করতে পারলে নারী নির্যাতন বহুলাংশেই নির্মূল করা সম্ভব হবে। নারী নির্যাতন রোধে জনসচেতনতা বৃদ্ধি, পুরুষ শাসিত সমাজব্যবস্থায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং যৌতুক নির্ভর সমাজব্যবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুতরাং, বলা যায় শুধু আইনের কঠোর প্রয়োগ ও আইনি সহায়তা দিয়ে নারী নির্যাতন সম্পূর্ণ নির্মূল সম্ভব নয় এর পাশাপাশি উপরিউক্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ আবশ্যক।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
"আইনের কঠোর প্রয়োগ ও আইনি সহায়তা দিয়ে নারী নির্যাতন সম্পূর্ণ নির্মূ…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর