শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সমস্যাটি থেকে পরিত্রাণের উপায় কী? তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকের সমস্যাটি তথা সন্ত্রাস থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় রয়েছে। সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি। একে যেমন প্রতিরোধ করা যায়, তেমনি নিরাময়ও করা যেতে পারে। সন্ত্রাস যাতে জন্ম নিতে না পারে এবং সন্ত্রাসীরা যাতে নাগরিকদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ আবশ্যক। উদ্দীপকে সন্ত্রাসের রূপ প্রকাশ পেয়েছে যা বাংলাদেশে দিন দিন প্রকট হয়ে দাঁড়াচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য যেসব পদক্ষেপ নেয়া যেতে পারে তা হলো- ১. সন্ত্রাস দমনের লক্ষ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা আবশ্যক। ২. সন্ত্রাস প্রতিরোধের জন্য পুলিশ বাহিনীকে আধুনিক অস্ত্রে ও যন্ত্রপাতিতে সজ্জিত করতে হবে ও যুগোপযোগী প্রশিক্ষণ দিতে হবে। ৩. দেশে কুটির শিল্প, বৃহদায়তন শিল্প ও কলকারখানা স্থাপন, সকল ক্ষেত্রে শূন্যপদ পূরণ ও নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। এছাড়া সামাজিক নিরাপত্তা হিসেবে বেকারভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। ৪. সবার জন্য শিক্ষার সুযোগের মাধ্যমে নাগরিকদের মধ্যে সামাজিক ও নৈতিকতাবোধ জাগৃত করতে হবে। এতে সন্ত্রাসমূলক কার্যকলাপ প্রতিরোধ ও প্রতিকার সম্ভব হবে। ৫. রাজনৈতিক দলে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া যাবে না। কোনো দল সন্ত্রাসীদের মদদ দিলে বা আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. সন্ত্রাস প্রতিরোধের জন্য ঘুষ ও দুর্নীতি বন্ধ, স্বজনপ্রীতি রোধ এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণ সচেতনভাবে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও সংঘবদ্ধ হলে সন্ত্রাস বহুলাংশে হ্রাস পাবে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকের সমস্যাটি থেকে পরিত্রাণের উপায় কী? তোমার মতামত দাও।

উদ্দীপক

নবিন ও নিলয় দুই বন্ধু মিলে একটি গরুর খামার করে লভ্যাংশ আনুপাতিক হারে ভাগ করে নেয়ার চুক্তি করে। সততার সাথে ব্যবসায় তারা যথেষ্ট সুনাম অর্জন করে। রবিন একই এলাকার ছেলে। সে অসৎ প্রকৃতির। এমতাবস্থায় রবিন, নবিন ও নিলয়ের সাথে ব্যবসা করার প্রস্তাব দিলে তারা অস্বীকৃতি জানায়। রবিন ক্ষুব্ধ হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

Mymensingh · 2024

উত্তর

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে আইনের দৃষ্টিতে সমান মনে করা এবং বিনা অপরাধে গ্রেফতার ও বিনা বিচারে আটক না করার ব্যবস্থা হলো আইনগত সাম্য।

উত্তর

যা জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। সমাজে বসবাসরত বিভিন্ন জাতি-বর্ণ-ধর্ম-লিঙ্গ-পেশা নির্বিশেষে সকল সদস্যদের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণিকে কোনো বিশেষ সুযোগ বা সুবিধা প্রদান না করে সকলের সমান সামাজিক অধিকারের নিশ্চয়তা বিধান করা হয়।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা সন্ত্রাস প্রকাশ পেয়েছে। সন্ত্রাসের মূল কথা হলো বল প্রয়োগের মাধ্যমে ভীতি প্রদর্শন করে কোনো উদ্দেশ্যসাধন বা কার্যোদ্বারের চেষ্টা করা। এটা যেমন দুষ্কৃতিকারীরা বা সমাজবিরোধীরা করতে পারে তেমনি সমগ্র রাষ্ট্রে তথা সমগ্র বিশ্বের পটভূমিতেও এমন চেষ্টা হতে পারে। সন্ত্রাস সমাজে যুগ যুগ ধরে চলছে। এর মূল উদ্দেশ্য হলো কার্যোদ্ধারের জন্য যেকোনো পন্থা অবলম্বন করে স্বার্থ হাসিল করা। উদ্দীপকের নবিন ও নিলয় দুই বন্ধু মিলে একটি গরুর খামার করে লভ্যাংশ আনুপাতিক হারে ভাগ করে নেয়ার চুক্তি করে। সততার সাথে ব্যবসায় তারা যথেষ্ট সুনাম অর্জন করে। রবিন একই এলাকার চেলে। সে অসৎ প্রকৃতির। এমতাবস্থায় রবিন, নবিন ও নিলয়ের সাথে ব্যবসা করার প্রস্তাব দিলে তারা অস্বীকৃতি জানায়। রবিন ক্ষুদ্ধ হয়ে তাদের প্রাণ নাশের হুমকি দেয়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে সন্ত্রাসের রূপ প্রকাশ পেয়েছে। কারণ রবিনের যে আচরণ তা সন্ত্রাসী কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ।

উত্তর

উদ্দীপকের সমস্যাটি তথা সন্ত্রাস থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় রয়েছে। সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি। একে যেমন প্রতিরোধ করা যায়, তেমনি নিরাময়ও করা যেতে পারে। সন্ত্রাস যাতে জন্ম নিতে না পারে এবং সন্ত্রাসীরা যাতে নাগরিকদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ আবশ্যক। উদ্দীপকে সন্ত্রাসের রূপ প্রকাশ পেয়েছে যা বাংলাদেশে দিন দিন প্রকট হয়ে দাঁড়াচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য যেসব পদক্ষেপ নেয়া যেতে পারে তা হলো- ১. সন্ত্রাস দমনের লক্ষ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা আবশ্যক। ২. সন্ত্রাস প্রতিরোধের জন্য পুলিশ বাহিনীকে আধুনিক অস্ত্রে ও যন্ত্রপাতিতে সজ্জিত করতে হবে ও যুগোপযোগী প্রশিক্ষণ দিতে হবে। ৩. দেশে কুটির শিল্প, বৃহদায়তন শিল্প ও কলকারখানা স্থাপন, সকল ক্ষেত্রে শূন্যপদ পূরণ ও নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। এছাড়া সামাজিক নিরাপত্তা হিসেবে বেকারভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। ৪. সবার জন্য শিক্ষার সুযোগের মাধ্যমে নাগরিকদের মধ্যে সামাজিক ও নৈতিকতাবোধ জাগৃত করতে হবে। এতে সন্ত্রাসমূলক কার্যকলাপ প্রতিরোধ ও প্রতিকার সম্ভব হবে। ৫. রাজনৈতিক দলে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া যাবে না। কোনো দল সন্ত্রাসীদের মদদ দিলে বা আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. সন্ত্রাস প্রতিরোধের জন্য ঘুষ ও দুর্নীতি বন্ধ, স্বজনপ্রীতি রোধ এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণ সচেতনভাবে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও সংঘবদ্ধ হলে সন্ত্রাস বহুলাংশে হ্রাস পাবে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2024

ক
VGF-এর পূর্ণরূপ কী?
খ
জনসংখ্যা সমস্যা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
পাঠ্যপুস্তকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি কীভাবে নারী নির্যাতন রোধে উল্লেখযোগ্যা ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
ঘ
"আইনের কঠোর প্রয়োগ ও আইনি সহায়তা দিয়ে নারী নির্যাতন সম্পূর্ণ নির্মূল সম্ভব”- তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.জনসংখ্যা সমস্যা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

জনসংখ্যা সমস্যা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.VGF-এর পূর্ণরূপ কী?

VGF-এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবিন ও নিলয় দুই বন্ধু মিলে একটি গরুর খামার করে লভ্যাংশ আনুপাতিক হারে ভাগ করে নেয়ার চুক্তি করে। সততার সাথে ব্যবসায় তারা যথেষ্ট সুনাম অর্জন করে। রবিন একই এলাকার ছেলে। সে অসৎ প্রকৃতির। এমতাবস্থায় রবিন, নবিন ও নিলয়ের সাথে ব্যবসা করার প্রস্তাব দিলে তারা অস্বীকৃতি জানায়। রবিন ক্ষুব্ধ হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

Mymensingh · 2024

ক
আইনগত সাম্য কী?
খ
সামাজিক সাম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা দাও।
গ
উদ্দীপকে কোন ধরনের সামাজিক সমস্যা প্রকাশ পায় তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের সমস্যাটি থেকে পরিত্রাণের উপায় কী? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক সাম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা দাও।

সামাজিক সাম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আইনগত সাম্য কী?

আইনগত সাম্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: নূরপুর গ্রামের বিত্তশালী কৃষক বদরউদ্দিন। নাতি-নাতনির মুখ দেখার আশায় তার একমাত্র পুত্র আজিজকে অল্প বয়সে বিয়ে দেন। বছর যেতে না যেতেই তিনি দাদা হন। ঘটনা-২ : ভালোভাবে খোঁজখবর না নিয়েই রহিম মিয়া তার কন্যা সালমাকে আর্থিকভাবে সচ্ছল পরিবারের পাত্রের সাথে বিয়ে দেন। সালমার স্বামী বদরাগী স্বভাবের মানুষ। সামান্য ভুল করলে তাকে বেদম প্রহার করে। এর ফলে তাদের সংসারে অশান্তি লেগেই থাকে।

Rajshahi · 2024

ক
খাদ্য নিরাপত্তা কী?
খ
নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা কেন?
গ
ঘটনা-১ এ কোন নাগরিক সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ
ঘটনা-২ এ বর্ণিত সমস্যাটি মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা কেন?

নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খাদ্য নিরাপত্তা কী?

খাদ্য নিরাপত্তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।