উদ্দীপকে শিউলীর বিয়ের পর যে ধরনের সামাজিক সমস্যার শিকার হন তার প্রতিকারের উপায় বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে শিউলীর বিয়ের পর যে সামাজিক সমস্যার শিকার হন তা হলো নারী নির্যাতন। বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা হলো নারী নির্যাতন। বেইজিং ঘোষণা অনুযায়ী, নারী নির্যাতন বলতে এমন যেকোনো কাজ বা আচরণকে বোঝায়, যা নারীর বিরুদ্ধে সংঘটিত হয় এবং যা নারীর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন করে। এছাড়া, কোনো ক্ষতিসাধনের হুমকি, জোরপূর্বক অথবা খামখেয়ালিভাবে সমাজ অথবা ব্যক্তিগত জীবনে নারীর স্বাধীনতা হরণ নারী নির্যাতনের অন্তর্ভুক্ত। উদ্দীপকে শিউলীর বিয়ের পর নারী নির্যাতনের শিকার হন। এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। প্রথমত, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন এবং দুর্বলতা থাকলে তা সংশোধন করা প্রয়োজন। নারী নির্যাতনকারীদের শাস্তির আওতায় এনে আইনের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে। দ্বিতীয়ত, সমাজে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। পরিবার, স্কুল এবং সামাজিক সংগঠনের মাধ্যমে নারী নির্যাতনের ভয়াবহতা এবং তার পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। নাটক, কবিতা, গান ইত্যাদির মাধ্যমে এ বিষয়ে আলোচনা গড়ে তোলা যেতে পারে। তৃতীয়ত, আইনি সহায়তা প্রদান গুরুত্বপূর্ণ। দরিদ্র নারীরা অর্থের অভাবে আদালতে যেতে পারে না, তাই তাদের জন্য রাষ্ট্র এবং বেসরকারি সংস্থাগুলোকে আইনি সহায়তা প্রদান করতে হবে। আলোচনা শেষে তাই বলা যায়, নারী নির্যাতন প্রতিকারের জন্য প্রয়োজন সকলের সমন্বিত প্রয়াস। উপযুক্ত ও জরুরি পদক্ষেপ অনুসরণ করলে নারী নির্যাতন রোধ সম্ভব এবং নারীর সামাজিক অবস্থান উন্নত হবে বলে মনে করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে শিউলীর বিয়ের পর যে ধরনের সামাজিক সমস্যার শিকার হন তার প্রত…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
