অর্থনৈতিক বৈষম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনৈতিক বৈষম্য বলতে অর্থ ও সম্পদের অসম বণ্টনকে বুঝায়, যার ফলে কিছু মানুষ বা গোষ্ঠী আর্থিকভাবে দুর্বল থাকে, আর কিছু গোষ্ঠী অসীম সম্পদে ভরপুর থাকে। অর্থনৈতিক বৈষম্য সমাজের বিভিন্ন শ্রেণি বা গোষ্ঠীর মধ্যে আয়, সম্পদ ও সুযোগ-সুবিধার অসামঞ্জস্যতা সৃষ্টি করে। এতে করে একদিকে ধনী শ্রেণি প্রচুর সম্পদ উপভোগ করে, অন্যদিকে গরিব শ্রেণি তাদের মৌলিক চাহিদাও পূরণ করতে পারে না। এটি শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা, কাজের সুযোগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও বৈষম্য সৃষ্টি করে। অর্থনৈতিক বৈষম্য সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন দারিদ্র্য, অপরাধ এবং সামাজিক অস্থিরতা।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
অর্থনৈতিক বৈষম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর
