লতিফ সাহেবের কর্মকাণ্ডের ফলে পরিবেশের কী ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: লতিফ সাহেবের কর্মকাণ্ডের ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। সুস্থ প্রাকৃতিক পরিবেশ অব্যাহত রাখা আমাদের স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি। মানুষের কর্মকাণ্ড যখন পরিবেশের এই স্বাভাবিক অবস্থাকে বিনষ্ট করে, তখনই পরিবেশের দুর্যোগ সৃষ্টি হয়। উদ্দীপকের লতিফ সাহেবের কর্মকান্ডের ফলে ঠিক . তাই ঘটেছে। লতিফ সাহেব তার পাশে একটি রঙের কারখানা তৈরি করেন। সেখান থেকে বর্জ্য পদার্থ এসে পুকুরে পড়লে মাছ মরে যাচ্ছে ও শাকসবজির ভালো ফলন হচ্ছে না। এভাবেই লতিফ সাহেবের মতো অনেকেই শিল্পকারখানা গড়ে তুলেছেন। এর ফলে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন : মাটি, বায়ু, পানি দূষিত হচ্ছে। জলাধারগুলোর অধিগ্রহণ ও দূষণের ফলে দেশের জীববৈচিত্র্য মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। ফলে দেশীয় প্রজাতির শস্য, মাছ, গাছ, উদ্ভিদ আজ সর্বাত্মক হুমকির সম্মুখীন। উদ্দীপকের রেহানা বেগম তার বসতবাড়ির পাশের শাকসবজি চাষ করেন এবং পুকুরে বিভিন্ন দেশি মাছ ও মাছের পোনা উৎপাদন করেন কিন্তু লতিফ সাহেবের রঙের কারখানার বর্জ্য তার পুকুরে পড়লে সেখানে মাছ মরে যাচ্ছে ও শাকসবজির ভালো ফলন হচ্ছে না। সুতরাং বলা যায়, লতিফ সাহেবের মতো মানুষদের এরূপ কর্মকান্ডের ফলে পরিবেশের বিপর্যয় ঘটছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
লতিফ সাহেবের কর্মকাণ্ডের ফলে পরিবেশের কী ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছে…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
