তুমি কি মনে কর ফরহাদ সাহেবের নেওয়া পদক্ষেপ খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি ফরহাদ সাহেবের নেওয়া পদক্ষেপ খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। খাদ্য নিরাপত্তা বলতে কেবল খাদ্য প্রাপ্তিকে বোঝায় না। খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি এ তিনটি বিষয়কেই বোঝানো হয়। খাদ্য নিরাপত্তাহীনতার বিভিন্ন কারণ রয়েছে। রুম খাদ্য উৎপাদন, জনগণের আয় কম হওয়ায় ক্রয়সীমানা কমে যাওয়া, পর্যাপ্ত পুষ্টিজ্ঞানের অভাব অন্যতম। পর্যাপ্ত পুষ্টিজ্ঞানের অভাবে মানুষ একদিকে যেমন সঠিক স্বাস্থ্য উপযোগী খাদ্য বেছে নিতে পারে না, অপরদিকে খাদ্যে ভেজাল মিশিয়ে খাদ্য নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে তোলে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, লভ্যতা, ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এর সাথে খাদ্যের গুণ ও নিরাপত্তাও নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। খাদ্যের ভেজাল খাদ্য নিরাপত্তার একটি বিরাট প্রতিবন্ধকতা। মানবস্বাস্থ্যের জন্যও খাদ্যে ভেজাল দেওয়া মারাত্মক ক্ষতিকরো। প্রচলিত আইন ব্যবহার করে এবং প্রয়োজনবোধে আইন সংস্কার করেও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা এবং খাদ্য নিরাপত্তা অর্জন সম্ভব। উদ্দীপকে জনাব ফরহাদ পরিবারের সদস্যদের খাদ্যের চাহিদা পূরণের জন্য মুরগি ও কবুতর পালন করে এবং বিভিন্ন রকমের সবজি চাষ করে। এলাকার মানুষ তার কাছ থেকে ফরমালিনমুক্ত সবজি ক্রয় করে। তার এ প্রচেষ্টার ফলে খাদ্য ভেজালবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি হয়, যা খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক। সুতরাং জনাব ফরহাদের পদক্ষেপসমূহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর ফরহাদ সাহেবের নেওয়া পদক্ষেপ খাদ্য নিরাপত্তা অর্জনে স…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
