তুমি কি মনে কর সেলিমের ৫ম সন্তানের জন্মদান জনসংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: সেলিমের ৫ম সন্তানের জন্মদান জনসংখ্যা বৃদ্ধির সামাজিক নিরাপত্তা কারণটি উপস্থাপন করে। আমি মনে করি এটিই জনসংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ নয়। জনসংখ্যা বৃদ্ধি একটি সামাজিক সমস্যা। এর পিছনে তাই জড়িয়ে থাকে অনেকগুলো কারণ। এর মধ্যে একটি অন্যতম কারণ হলো বৃদ্ধ বয়সে সামাজিক নিরাপত্তা লাভের আশায় অধিক সন্তানের জন্মদান। উদ্দীপকের সেলিম মনে করেন, বেশি সন্তান ভবিষ্যতে তার আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। এই ভাবনা থেকেই তিনি পঞ্চম সন্তানের বাবা হয়েছেন। আমাদের দেশে অনেক, দরিদ্র পরিবারই এমনটি ভাবেন- তারা বিশ্বাস করেন, বেশি সন্তান থাকলে ভবিষ্যতে আয় ও সহায়তা বেশি পাওয়া যাবে। এটি জনসংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ। এর বাইরে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ হলো এখানকার উষ্ণ জলবায়ু। গরম জলবায়ুর কারণে এখানে ছেলেমেয়েরা দ্রুত প্রজননক্ষম হয়ে ওঠে, ফলে বাল্যবিবাহের প্রবণতা বাড়ে। আবার অনেক পরিবারে বহুবিবাহও দেখা যায়, যা সন্তান সংখ্যা বাড়ায়। সামাজিক দৃষ্টিভঙ্গিও একটি বড় কারণ-বিশেষ করে কন্যাসন্তানের নিরাপত্তার কথা ভেবে বাবা-মায়েরা অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন। এছাড়া 'ছোট পরিবার সুখী পরিবার'- এ ধারণা ও পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতার অভাব জনসংখ্যা বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করছে। সব মিলিয়ে এগুলোই বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। সুতরাং বলা যায়, জনসংখ্যা বৃদ্ধির পিছনে মূলত একক কোনো কারণ নয়, বরং একাধিক কারণ জড়িত। যার কারণে আমাদের দেশে জনসংখ্যা সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর সেলিমের ৫ম সন্তানের জন্মদান জনসংখ্যা বৃদ্ধির একমাত্র…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
