"অর্থনৈতিক বৈষম্য সন্ত্রাসের একটি কারণ”- ব্যাখ্যা কর।
উত্তর: সন্ত্রাস বৃদ্ধির কারণসমূহের মধ্যে অর্থনৈতিক বৈষম্য একটি অন্যতম 'সাধারণ কারণ'। কোনো সমাজে সম্পদের অসম বণ্টনের ফলে চরম শ্রেণিবৈষম্য সৃষ্টি হয় যা বঞ্চিতদের মনে ক্ষোভের সৃষ্টি করে। ফলে নিম্ন আয়ের পরিবারে ক্ষুধা নিবৃত্তি, দারিদ্র্য ও বেকারত্ব কাটিয়ে ওঠার জন্য কেউ কেউ অল্প সময়ে বেশি অর্থ উপার্জনের জন্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এভাবে অর্থনৈতিক বৈষম্য অনৈতিক সন্ত্রাসী কার্যক্রমের প্রত্যক্ষ ও সাধারণ কারণ হিসেবে প্রতীয়মান হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
"অর্থনৈতিক বৈষম্য সন্ত্রাসের একটি কারণ”- ব্যাখ্যা কর।
উত্তর
