কামাল মিয়ার পরিবার কোন ধরনের নাগরিক সমস্যার সম্মুখীন? কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: কামাল মিয়ার পরিবার যে ধরনের নাগরিক সমস্যার সম্মুখীন তা হলো জনসংখ্যা বৃদ্ধি। উদ্দীপকের কামাল মিয়া অল্প বয়সে চারজন কন্যা সন্তানের বাবা হন। ছেলের আশায় দ্বিতীয়বার বিয়ে করলে তার দুই মেয়ে এক ছেলের জন্ম হয়। অর্থাৎ কামাল মিয়ার পরিবারে জনসংখ্যা বৃদ্ধির পিছনে বাল্যবিবাহ ও বহুবিবাহ এবং দারিদ্র্য ও আর্থসামাজিক নিরাপত্তার কারণগুলো দায়ী। প্রথমত কামাল মিয়া অল্প বয়সে বিয়ে করেছেন যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ বাল্যবিবাহকে নির্দেশ করে। তিনি চারটি মেয়ে সন্তান জন্ম দেবার পর আবার পুত্র সন্তানের আশায় আরেকটি বিয়ে করেন। এর মাধ্যমে তিনি বহুবিবাহ ও পুত্র সন্তান প্রত্যাশা তথা আর্থসামাজিক নিরাপত্তার তথাকথিত ধ্যানধারণার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমাদের দেশে বহুবিবাহ দ্রুত জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ। দ্বিতীয়ত, অধিক নিরাপত্তার আশায় পুত্র, সন্তান কামনায় কামাল মিয়ার মতো অনেকে বারবার সন্তান জন্ম দিতে থাকে যা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ। এভাবে বাল্যবিবাহ ও বহুবিবাহ, পুত্র সন্তান প্রত্যাশা প্রভৃতি কামাল মিয়ার পরিবারে জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
কামাল মিয়ার পরিবার কোন ধরনের নাগরিক সমস্যার সম্মুখীন? কারণগুলো ব্যা…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
