জামাল মিয়ার কর্মকান্ডের ফলে যে দুর্যোগ দেখা দিচ্ছে তা থেকে পরিত্রাণের জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে কর।
উত্তর: উদ্দীপকের জামাল মিয়া তার জমিতে ইটের ভাটা তৈরি করেছেন এবং ইটের ভাটার জ্বালানির জন্য প্রতিনিয়ত গাছ কাটছেন তার এসব কর্মকাণ্ড পরিবেশ বিপর্যয় ঘটায়। পরিবেশ বিপর্যয়ের এসব দৃষ্টান্ত জীববৈচিত্র্যে মারাত্মক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এসব ভয়াবহ সমস্যা থেকে পরিত্রাণ জরুরি। বস্তুত যেসব কাজের দ্বারা পরিবেশ দূষিত হচ্ছে ও যা বিপর্যয় ডেকে আনছে, তার প্রশমনই পরিবেশগত দুর্যোগ থেকে পরিত্রাণের উপায়। এ লক্ষ্যে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানা বন্ধ ঘোষণা ও নিষেধাজ্ঞা জারি করতে হবে। বনায়ন বৃদ্ধি ও সংরক্ষণ করতে সকলকে উৎসাহিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি ক্ষতিকারক শিল্পকারখানা চিহ্নিত করে বিকল্প ব্যবস্থা নিতে হবে। আবাসিক এলাকায় শিল্পকারখানা স্থাপন রোধ করে বিভিন্ন শিল্প এলাকায় কারখানা স্থাপন করতে হবে। প্লাস্টিক, পলিথিন ব্যাগ, ক্ষতিকারক রাসায়নিক সার, বিষ প্রভৃতির ব্যবহার বন্ধ করে সর্বোত্তম পরিবেশবান্ধব বিকল্প দ্রব্য ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। ব্যাপক হারে সামাজিক বনায়ন কর্মসূচি ও বৃক্ষরোপণ প্রকৃতিকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করবে। এছাড়া। পাহাড় কাটা বন্ধ করে, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং কাঠ ও গাছের বিকল্প ব্যবহারের মাধ্যমেও প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখা যাবে। সর্বোপরি, 'মানুষের সদিচ্ছা ও সর্বজনীন প্রচেষ্টার মাধ্যমে পরিবেশগত দুর্যোগ বা বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
জামাল মিয়ার কর্মকান্ডের ফলে যে দুর্যোগ দেখা দিচ্ছে তা থেকে পরিত্রাণ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
