'জেড মিয়ার' স্বাক্ষর না পারা আমাদের দেশে কোন নাগরিক সমস্যা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'জেড মিয়ার' স্বাক্ষর না পারা আমাদের দেশের নিরক্ষরতা নামক সমস্যাকে নির্দেশ করে। নিরক্ষরতা হলো এমন এক অবস্থা যা ব্যক্তির অক্ষরজ্ঞানহীনতাকে নির্দেশ করে। অক্ষরজ্ঞানহীন তথা লেখাপড়া না জানা ব্যক্তিকে নিরক্ষর বলে। এই নিরক্ষর ব্যক্তির অবস্থানই হলো নিরক্ষরতা। নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা। লেখাপড়া না জানার কারণে নিরক্ষর ব্যক্তি রাষ্ট্র ও সমাজের কোনো উপকারে না এসে বরং বোঝা হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক অবস্থা, ইচ্ছাশক্তির অভাব, শারীরিক বা মানসিক অসামর্থ্যতা প্রভৃতি নিরক্ষরতার কিছু সাধারণ কারণ। উদ্দীপকের দরিদ্র দিনমজুর 'জেড মিয়া' আক্ষরিক জ্ঞানের অভাবে সমাজের শিক্ষিত শ্রেণির সাথে যুক্তিসংগত আলোচনায় না নেওয়া, সমিতি থেকে ঋণ গ্রহণের সময় টিপসই দেয়া- বিষয়গুলো তার প্রতিবেশি শিশির প্রত্যক্ষ করেন। জেড মিয়ার এরূপ সমস্যাগুলো আমাদের দেশের অন্যতম একটি নাগরিক সমস্যা নিরক্ষরতাকে নির্দেশ করে। কারণ নিরক্ষতার কারণেই অর্থাৎ অক্ষরজ্ঞান সম্পন্ন না হওয়াই উদ্দীপকের জেড মিয়া সমিতির ঋণগ্রহণের সময় স্বাক্ষরের বদলে টিপসই প্রদান করেন যা নিরক্ষরতাকে নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
'জেড মিয়ার' স্বাক্ষর না পারা আমাদের দেশে কোন নাগরিক সমস্যা নির্দেশ …
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
