উদ্দীপকে করিম মিয়ার সমস্যাটি চিহ্নিত করে কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে, করিম মিয়ার সমস্যাটি হলো জনসংখ্যা সমস্যা। এর পিছনে অনেক কারণ রয়েছে। উদ্দীপকের গ্রামের রিকশাচালক করিম মিয়া ছয় কন্যা সন্তানের জনক। তিনি অল্প বয়সে সংসার করে ভালো আয় করলেও পরিবারের সকল সদস্যের মৌলিক চাহিদা পূরণ হয় না। এখানে জনসংখ্যা সমস্যাকে তুলে ধরা হয়েছে। এরূপ জনসংখ্যা বৃদ্ধির নানা কারণ রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশে একটি গুরুতর সমস্যা। অল্প সময়ের ব্যবধানে বিপুলসংখ্যক মানুষের জন্ম হওয়ার ফলে দেশের সম্পদের ওপর প্রচণ্ড চাপ পড়ে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটানো কঠিন হয়ে দাঁড়ায়। কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতা বেড়ে যায়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং নাগরিকদের জীবনমান নিম্নগামী হয়। এছাড়াও বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির পিছনে একাধিক সামাজিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। উষ্ণ জলবায়ুর কারণে মানুষ তুলনামূলক কম বয়সে প্রজননক্ষম হয়। বাল্যবিবাহ ও বহুবিবাহ, শিক্ষার অভাব, দারিদ্র্য এবং সামাজিক নিরাপত্তার সংকট জনসংখ্যা বৃদ্ধিতে সহায়ক। অধিক সন্তান পুত্র সন্তান লাভের আশা ও বার্ধক্যে নিরাপত্তার জন্য জন্মানো হয়। সমাজে কন্যাসন্তানের বিয়েকে নিরাপত্তার অংশ মনে করায় বিয়ের বয়স কমে যায়। এছাড়া 'ছোট পরিবার, সুখী পরিবার' ধারণার অভাব এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে অজ্ঞতার কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এসব কারণেই বাংলাদেশে জনসংখ্যা সমস্যা প্রকট হয়ে উঠছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৯ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে করিম মিয়ার সমস্যাটি চিহ্নিত করে কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
