সফররত শিক্ষার্থীদের এলাকায় জনসংখ্যা অধিক হওয়ার প্রভাবক কী কী? ব্যাখ্যা কর।
উত্তর: সফররত শিক্ষার্থীদের এলাকার তথা ঢাকার জনসংখ্যা অধিক হওয়ার প্রভাবকগুলো নিম্নরূপ : ১. সামাজিক প্রভাবক: খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের জন্য যেখানে বেশি সুযোগ রয়েছে সেখানে জনসংখ্যার ঘনত্ব অধিক হয়। ঢাকায় প্রাকৃতিক সুযোগ সুবিধা না থাকলেও সামাজিক সুবিধাবলি পাওয়ার জন্য অভিবাসনের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। ২. সাংস্কৃতিক প্রভাবক: শিক্ষা, সংস্কৃতি বর্তমান যুগের মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও বিকাশের সুযোগ সুবিধা যেসব অঞ্চলে বেশি, সেসব অঞ্চলে জনবসতিও বেশি। ৩. অর্থনৈতিক প্রভাবক: শিল্পাঞ্চলে, অর্থাৎ যেখানে কাজের সুযোগ সৃষ্টি হয় এবং যেসকল অঞ্চল অর্থনৈতিকভাবে অগ্রগামী সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। যেমন- ঢাকায় বিভিন্ন ধরনের শিল্পকারখানা গড়ে উঠার কারণে এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
সফররত শিক্ষার্থীদের এলাকায় জনসংখ্যা অধিক হওয়ার প্রভাবক কী কী? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর