রহিম মিয়ার বসবাসকৃত অঞ্চল দুটির জনসংখ্যার ঘনত্বের তারতম্যের কারণ বিশ্লেষণ করা।
উত্তর: রহিম মিয়ার বসবাসকৃত অঞ্চল দুটির জনসংখ্যায় ঘনত্বের তারতম্য অপ্রাকৃতিক নিয়ামক দ্বারা প্রবাবিত। রহিম মিয়ার বর্তমান বসবাসকৃত এলাকা তথা ঢাকার জনবসতির ঘনত্ব মূলত অপ্রাকৃতিক নিয়ামক দ্বারা প্রভাবিত। অর্থাৎ ঢাকায় আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সুবিধাদি ব্যাপক থাকায় এখানে জনসংখ্যার ঘনত্ব অত্যধিক। অন্যদিকে যমুনা তীরবর্তী অঞ্চল বসবাসের জন্য প্রাকৃতিকভাবে উপযোগী হলেও নদী ভাঙনের মতো দুর্যোগ এবং সামাজিক সুযোগ-সুবিধার অভাব; সর্বোপরি কৃষি নির্ভরতা সেখানে ঘন জনবসতি গড়ে উঠতে দেয় নি। নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো- খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের জন্য যেখানে বেশি সুযোগ রয়েছে সেখানে জনসংখ্যার ঘনত্ব অধিক হয়। ঢাকায় প্রাকৃতিক সুযোগ সুবিধা না থাকলেও সামাজিক সুবিধাবলি পাওয়ার জন্য অভিবাসনের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। যেমন- উদ্দীপকে রহিম মিয়া জীবিকার প্রয়োজনে এখন ঢাকা শহরে রিকশা চালায়। এছাড়া শিক্ষা, সংস্কৃতি আজকের যুগে মানুষকে গভীরভাবে প্রভাবিত করছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও বিকাশের সুযোগ যে সব অঞ্চলে বেশি, সেসব অঞ্চলে জনবসতিও বেশি। উপরন্তু শিল্পাঞ্চলে, যেখানে কাজের সুযোগ সৃষ্টি হয় এবং যে সকল অঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যায় সে সব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। ঢাকায় বিভিন্ন ধরনের শিল্পকারখানা গড়ে উঠার কারণে এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। সুতরাং বলা যায়, অপ্রাকৃতিক নিয়ামকের অনুকূল্যে ঢাকায় রহিমের গ্রামের বাড়ি তথা যমুনা পাড়ের জনবসতি থেকে জনঘনত্ব অনেক বেশি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
রহিম মিয়ার বসবাসকৃত অঞ্চল দুটির জনসংখ্যার ঘনত্বের তারতম্যের কারণ বি…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর