উদ্দীপকে নাইমা ও তানিয়ার অভিবাসন প্রক্রিয়া দুটির ভিন্নতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নাইমা ও তানিয়ার অভিবাসন প্রক্রিয়া দুটির ক্ষেত্রে আকর্ষণ ও বিকর্ষণমূলক কারণ জড়িত। ফলে তাদের অভিবাসন প্রকৃতির দিক থেকে ভিন্ন। নাইমার ক্ষেত্রে অবাধ অভিবাসন ঘটেছে, অন্যদিকে তানিয়ার অভিবাসন প্রক্রিয়া বলপূর্বক। যেসব উপাদান নতুন কোনো স্থানে বসতি স্থাপনের জন্য মানুষকে উৎসাহিত বা প্ররোচিত করে সেগুলোকে আকর্ষণমূলক কারণ বলে। এতে করে মানুষ স্বেচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দমতো স্থানে বসবাস করে। নাইমা বুয়েট থেকে পাশ করে বৃত্তি (Scholarship) পেয়ে আমেরিকা যায় এবং সেখানে বসবাস শুরু করে। সুতরাং নাইমার অভিবাসন অবাধ অভিবাসন। যেসব কারণ মানুষকে পুরাতন বাসস্থান ত্যাগ করে অন্যস্থানে যেতে বাধ্য করে সেগুলোকে বিকর্ষণমূলক কারণ বলে। পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে বলপূর্বক অভিগমন ঘটায়। উদ্দীপকে তানিয়া ঢাকার একটি প্রকল্পে কাজ করতো। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ায় সে কোনো উপায় না পেয়ে গ্রামে ফিরে আসে। সুতরাং বলা যায়, উদ্দীপকে নাইমা ও তানিয়ার অভিবাসন প্রক্রিয়া কারণ ও প্রকৃতি অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে নাইমা ও তানিয়ার অভিবাসন প্রক্রিয়া দুটির ভিন্নতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর