রিয়াজের পরিবারের অবস্থানগত পরিবর্তনের ফলে উক্ত দুটি শহরের জনবৈশিষ্ট্যগত কী ধরনের পরিবর্তন লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: রিয়াজের পরিবারের অবস্থানগত পরিবর্তন তথা অভিবাসনের ফলে ঢাকা ও খুলনার জনবৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটবে। এর ফলে খুলনার জনসংখ্যা কমবে এবং ঢাকার মোট জনসংখ্যা বাড়বে। এতে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন সাধিত হবে। শিক্ষিত, যুবক ও পেশাজীবীরা অভিবাসন করলে গন্তব্যস্থানের (destination) জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন হয়। এর ফলে উভয় স্থানের জনসংখ্যায় নারী-পুরুষ ও নির্ভরশীলতার অনুপাত পরিবর্তিত হয়। অনেক সময় শিক্ষিত ও মেধাবী লোক অভিগমনের ফলে উৎসস্থল (source) ক্ষতিগ্রস্ত হয়। যেমন- উদ্দীপকে রিয়াজ চাকুরী পাওয়ার সুবাদে খুলনা ত্যাগ করে। ফলে খুলনার জনবৈশিষ্ট্যগত গুণাবলি ক্ষতিগ্রস্ত হবে (শিক্ষিত লোকের সংখ্যা কমবে)। পরিশেষে বলা যায়, অভিবাসন উৎস ও গন্তব্যস্থলের জনবৈশিষ্ট্যগত গুণাবলির পরিবর্তনে ব্যাপক প্রভাব বিস্তার করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
রিয়াজের পরিবারের অবস্থানগত পরিবর্তনের ফলে উক্ত দুটি শহরের জনবৈশিষ্ট…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর