অবাধ অভিবাসন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দমতো স্থানে বসবাস করাকে অবাধ অভিবাসন বলে। জীবনধারণের মৌলিক ও নানা প্রয়োজনে মানুষ স্বেচ্ছায় পূর্বেরটি ত্যাগ করে নতুন স্থানে আবাস গড়ে তোলে। উন্নত জীবন যাপনের জন্য, কর্মসংস্থান ও অধিকতর আর্থিক সুযোগ সুবিধা ইত্যাদি আকর্ষণমূলক কারণে মানুষ অভিগমন করে থাকে। এ ধরনের স্বেচ্ছাপ্রণোদিত অভিগমনই অবাধ অভিবাসন।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
অবাধ অভিবাসন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উত্তর