“কেবলমাত্র জনসচেতনতাই দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টি রোধ করতে পারবে”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টি জনসংখ্যা বৃদ্ধি। "কেবল জনসচেতনতাই - জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে পারবে”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো: বর্তমানে বাংলাদেশের জাতীয় সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধি। সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বেসরকারি সংস্থাগুলোও সচেতনতা বৃদ্ধি ও অতিরিক্ত জনসংখ্যার কুফল প্রচার করছে। আমাদের সকলের প্রচেষ্টায় এ দেশের জনশক্তি সমস্যা না হয়ে সম্পদে পরিণত হবে। তাই জনসংখ্যা বৃদ্ধি রোধে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন: ১. জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগের ব্যবস্থা করা। ২. বিলম্ব বিবাহ ব্যবস্থা চালু করা। ৩. বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধ করা। ৪. নারী শিক্ষা ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ৫. ধর্মান্ধতা, পুত্রসন্তানের ওপর নির্ভরশীলতা, বংশ রক্ষা প্রভৃতি কুসংস্কার দূর করা উপরিউক্ত পদক্ষেপসমূহ শুধু আইন করে বাস্তবায়ন করা যাবে না। এসব পদক্ষেপ বাস্তবায়নে জনসচেতনতাই মুখ্য ভূমিকা পালন করে। তাই বলতে পারি "কেবল জনসচেতনতাই জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে পারবে" উক্তিটি যথার্থ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
“কেবলমাত্র জনসচেতনতাই দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টি রোধ করতে পারব…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর