বাংলাদেশের জনসংখ্যা কাঠামো কী ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশ উন্নয়নশীল দেশ। বিশ্বের উন্নয়নশীল দেশের জনসংখ্যা - কাঠামোর দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই জনসংখ্যা বৃদ্ধির হার এখনও যথেষ্ট বেশি। উন্নয়নশীল দেশসমূহে বিগত কয়েক দশকে যে হারে মৃত্যুর হার কমেছে, সে হারে জন্মহার কমেনি। বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর ভূমি অত্যন্ত প্রশস্ত এবং শীর্ষভাগ সংকীর্ণ। মোট জনসংখ্যায় শিশু ও অপ্রাপ্তবয়স্কদের অনুপাত বেশি। যার ফলে নির্ভরশীল জনসংখ্যা বেশি। কর্মক্ষম জনসংখ্যা কম থাকায় অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ পিছিয়ে আছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের জনসংখ্যা কাঠামো কী ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর