উদ্দীপকের উল্লিখিত বকুল ও কামালের অভিবাসন কি একই রকমের অভিবাসন? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপক অনুসারে বকুল ও কামালের অভিবাসন একই প্রকৃতির নয়। বকুলের অভিবাসন অবাধ অভিবাসন এবং কামালের অভিবাসন বলপূর্বক অভিবাসন। নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দমতো স্থানে বসবাস করাকে অবাধ অভিবাসন বলে। উন্নত জীবন-যাপনের জন্য, কর্মসংস্থান ও অধিকতর আর্থিক সুযোগ-সুবিধা ইত্যাদি আকর্ষণমূলক কারণে মানুষ অভিগমন করে থাকে। বকুলও ঢাকায় কর্মসংস্থান ও উন্নত পরিবেশ পেয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। যা অবাধ অভিবাসনের আকর্ষণমূলক কারণ হিসাবে বিবেচিত। অপরদিকে প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে অথবা পরোক্ষাভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ মাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিবাসন বলে। উদ্দীপকে কমলও তার প্রভাবশালী শ্বশুরের চাপে গ্রামছাড়া হয় যা এক ধরনের বলপূর্বক অভিবাসনের অন্তর্ভূক্ত। সুতরাং উপরোক্ত আলোচনায় স্পষ্টতই প্রতীয়মান বকুল ও কামালের অভিবাসন প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত বকুল ও কামালের অভিবাসন কি একই রকমের অভিবাসন? যুক…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর