'A [গণিত] চিহ্নিত প্রক্রিয়াটি জনসংখ্যার পরিবর্তনের কোন নিয়ামককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: 'A [গণিত] চিহ্নিত প্রক্রিয়াটি জনসংখ্যা পরিবর্তনের আর্থ-সামাজিক নিয়ামককে নির্দেশ করে। পৃথিবীর বিভিন্ন জনসংখ্যার মধ্যে প্রজননশীলতার ব্যাপক তারতম্য রয়েছে। একেক দেশের জন্মহার একেক রকম। এর কারণ হিসেবে আর্থ-সামাজিক অবস্থার ভিন্নতা প্রধান। সাধারণত ছকের 'A [গণিত] তে উল্লিখিত নিয়ামকের প্রভাবেই জন্মহারের ভিন্নতা দেখা যায়- i. বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্য: বিবাহের বয়স, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ প্রভৃতি বিষয় সম্পর্কিত রীতিনীতি জন্মহার কম বা বেশীর উপর প্রভাব ফেলে। ii. শিক্ষা: সাধারণত শিক্ষার মান বৃদ্ধি পেলে প্রজননশীলতা হ্রাস পায় এবং শিক্ষার মান ও হার কম হলে প্রজননশীলতা বেশি হয়। iii. পেশা: সাধারণভাবে কৃষিকাজে নিয়োজিত কর্মী এবং শ্রমজীবী সম্প্রদায়ের মধ্যে জন্মহার বেশি হতে দেখা যায়। অন্যদিকে শিক্ষক, ডাক্তার, আইনজীবী প্রভৃতি পেশাদার শ্রেণি এবং প্রশাসক, ব্যবস্থাপক ও চাকুরীজীবিদের মধ্যে জন্মহার কম দেখা যায়। iv. গ্রাম-শহর আবাসিকতা: গ্রাম এলাকায় সাধারণত জন্মহার বেশি এবং শহর এলাকায় জন্মহার কম দেখা যায়। তবে এই উপাদানটি আবার শিক্ষা ও পেশার সাথে সম্পর্কিত। মানব জন্মহার একটি সামাজিক বিষয়। তাই আর্থ-সামাজিক বিভিন্ন অবস্থায় জন্মহারের হ্রাস-বৃদ্ধি ঘটলে জনসংখ্যারও পরিবর্তন ঘটে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
'A চিহ্নিত প্রক্রিয়াটি জনসংখ্যার পরিবর্তনের কোন নিয়ামককে নির্দেশ ক…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর