'B [গণিত] ও 'C [গণিত] প্রক্রিয়ার মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনে অধিক প্রভাব বিস্তার করে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: ছকের B ও C প্রক্রিয়া দ্বারা জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক হিসেবে অস্বাভাবিক মৃত্যু ও অভিবাসন প্রক্রিয়া বোঝানো হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ (আইলা, সিডর), যুদ্ধ (সিরিয়ায় গৃহযুদ্ধ), সাম্প্রদায়িক দাঙ্গা (মায়ানমারের রোহিঙ্গা হত্যা), রোগ ও দুর্ঘটনা দ্বারা মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়। এটি একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণে জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তার করে। আবার, বাস্তুত্যাগকারীদের পরিমাণ বৃদ্ধি (রোহিঙ্গাদের বাংলাদেশে আগমন, সিরিয়ার নাগরিকদের ইউরোগে গমন), গ্রাম ও শহরের মোট জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ও কাঠামোগত পরিবর্তন ইত্যাদি দ্বারা উৎস ও গন্তব্যস্থলের ব্যাপক জনসংখ্যার পরিবর্তন হয়। অভিবাসনের ফলে উৎসস্থলে জনসংখ্যা কমে এবং গন্তব্যস্থানের মোট জনসংখ্যার পরিবর্তন হয়। শিক্ষিত, যুবক ও পেশাজীবী অভিবাসন করলে গন্তব্যস্থলে জনসংখ্যার গুণগত পরিবর্তনও সাধিত হয়। এর ফলে উভয় স্থানের জনসংখ্যার নারী-পুরুষ অনুপাত ও নির্ভরশীলতার অনুপাত ব্যাপক পরিবর্তিত হয়। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, অভিবাসন প্রক্রিয়া জনসংখ্যা পরিবর্তনে অধিক প্রভাব বিস্তার করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
'B ও 'C প্রক্রিয়ার মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনে অধিক প্রভাব বিস…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর