উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির মধ্যে শরণার্থী ও উদ্বাস্তু কারা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির মধ্যে জনাব 'P [গণিত] শরণার্থী এবং জনাব 'Q [গণিত] উদ্বাস্তু। নিচে ব্যাখ্যা করা হলো: প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিবাসন বলে। গৃহযুদ্ধ বা সাম্প্রদায়িক বৈষম্যের কারণেও এ ধরনের অভিবাসন হয়ে থাকে। বলপূর্বক অভিবাসনের ফলে যেসব ব্যক্তি কোনো স্থানে আগমন করে ও স্থায়িভাবে আবাস স্থাপন করে তাদেরকে বলে উদ্বাস্তু। আর যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমতো প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে বলে শরণার্থী। উদ্দীপকের জনাব 'P [গণিত] পরিবার নিয়ে একটি দেশে চলে যান এবং পরবর্তীতে ফিরে আসেন। তাই তিনি শরণার্থী। আবার জনাব 'Q [গণিত] পরিবার নিয়ে অন্য দেশে আশ্রয় নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, তাই তিনি উদ্বাস্তু।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির মধ্যে শরণার্থী ও উদ্বাস্তু কারা? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর