উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির অভিবাসন কোন ধরনের অভিবাসন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির অভিবাসন হলো বলপূর্বক অভিবাসন। নিচে বিশ্লেষণ করা হলো: বলপূর্বক অভিবাসন বলতে এমন অভিবাসনকে বোঝায় যেখানে ব্যক্তি বা গোষ্ঠী তাদের ইচ্ছার বিরুদ্ধে নিজ দেশ বা বাসস্থান ছাড়তে বাধ্য হয়। প্রত্যক্ষ রাজনৈতিক চাপ, পরোক্ষ অর্থনৈতিক ও সামাজিক চাপ, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা সাম্প্রদায়িক বৈষম্যের কারণে বলপূর্বক অভিবাসন ঘটে থাকে। বলপূর্বক অভিবাসনের ফলে যেসব ব্যক্তি কোনো স্থানে আগমন করে স্থায়িভাবে আবাস স্থাপন করে তাদেরকে উদ্বাস্তু বলে। আর যারা সাময়িক আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন: ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে জাতিগত সহিংসতার জন্য লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো এখন বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। বলপূর্বক অভিবাসন মানবিক, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ সৃষ্টি করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির অভিবাসন কোন ধরনের অভিবাসন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর