কখন জনসংখ্যা জনসম্পদে পরিণত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: যখন মানুষ প্রযুক্তিগত জ্ঞান লাভ করে তা প্রয়োগ করতে পারে তখন ঐ জন সংখ্যাই জনসম্পদে পরিণত হয়। অধিক জনসংখ্যা সমস্যা সমাধানে জনশক্তি রপ্তানি করে দেশের অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে সম্ভব। বর্তমানে জনবহুল দেশে বহুসংখ্যক বেকার মানুষকে কারিগরি ও মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স অর্জন করা যায়। এভাবে বেকার সমস্যা সমাধানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব এবং জনসংখ্যা সমস্যা না হয়ে সম্পদে পরিণত হতে পারে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
কখন জনসংখ্যা জনসম্পদে পরিণত হয়? ব্যাখ্যা কর।
উত্তর