'X [গণিত] চিহ্নিত প্রক্রিয়াটি জনসংখ্যা পরিবর্তনের কোন নিয়ামককে নির্দেশ করে? বর্ণনা কর।
উত্তর: 'X [গণিত] চিহ্নিত প্রক্রিয়াটি জনসংখ্যার পরিবর্তনের মৃত্যুহার নিয়ামককে নির্দেশ করে। নিচে মৃত্যুহার বর্ণনা করা হলো: মানুষ মরণশীল। মরণশীলতা জনসংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াকেই শুধু প্রভাবিত করে না, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়াকেও প্রভাবিত করে থাকে। জনসংখ্যা বৃদ্ধি পরিমাপ করা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করার জন্য মৃত্যুহার জানা বিশেষ প্রয়োজন। কোনো স্থান বা দেশের মৃতের সংখ্যা ও মোট জনসংখ্যার তথ্য পাওয়া গেলে স্থূল মৃত্যুহার নির্ণয় করা যায়। তবে মৃত্যুহার নির্ণয়ের জন্য বয়স নির্দিষ্ট মৃত্যুহার গুরুত্বপূর্ণ। এটি বয়স অনুযায়ী বিভিন্ন সংখ্যার মৃত্যুহার নির্দেশ করে। ফলে এই হার থেকে বার্ধক্য ও অকালমৃত্যু প্রভৃতি বোঝা যায়। মৃত্যুহারের পার্থক্য সাধারণত প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সাম্প্রদায়িক দাঙ্গা এবং রোগ ও দুর্ঘটনার ওপর নির্ভর করে। অঞ্চলভেদে মৃদ্ধ হারের পার্থক্য হয়। অনুন্নত দেশগুলোতে মৃত্যুহার অনেক বেশি'। উন্নয়নশীল দেশগুলোতে মৃত্যুহার কিছুটা কমে এসেছে এবং উন্নত দেশগুলোতে স্বাভাবিক মৃত্যুহার রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
'X চিহ্নিত প্রক্রিয়াটি জনসংখ্যা পরিবর্তনের কোন নিয়ামককে নির্দেশ কর…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর