'Y [গণিত] ও 'Z [গণিত] প্রক্রিয়ার মধ্যে কোনটি বিশ্বের জনসংখ্যা বণ্টনের তারতম্য আনয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] ও 'Z [গণিত] প্রক্রিয়া দু'টি যথাক্রমে জনসংখ্যা পরিবর্তনের জন্মহার ও অভিবাসন নিয়ামককে নির্দেশ করে। জন্মহার ও অভিবাসন দুটিই বিশ্বের জনসংখ্যা বণ্টনের তারতম্যের ক্ষেত্রে জন্মহার গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নিচে আমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হলো: জন্মহার হলো একটি নির্দিষ্ট এলাকায় প্রতি হাজারে যে সংখ্যক জীবিত শিশু জন্ম নেয়। এটি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। যেসব দেশে জন্মহার বেশি, ঐসব দেশে জনসংখ্যা দ্রুত বাড়ে। উদাহরণস্বরূপ, আফ্রিকার অনেক দেশে উচ্চ জন্মহারের কারণে জনসংখ্যা বেশি বৃদ্ধি পাচ্ছে। আবার জাপান বা জার্মানির মতো উন্নত দেশে জন্মহার কম, তাই জনসংখ্যা স্থিতিশীল। অন্যদিকে, অভিবাসন হলো মানুষের একদেশ থেকে অন্যদেশে বা এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর। অভিবাসনের মাধ্যমে কোনো এলাকার জনসংখ্যা হঠাৎ বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। যেসব দেশে জন্মহার কম সেখানে অভিবাসন জনসংখ্যা বাড়ায়। উদাহরণস্বরূপ, কানাডা বা অস্ট্রেলিয়া অভিবাসীদের মাধ্যমে তাদের জনসংখ্যা ও শ্রমশক্তি বাড়াচ্ছে। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, অভিবাসন স্বল্প সময়ে নির্দিষ্ট অঞ্চলে জনসংখ্যা বণ্টনের তারতম্যে ভিন্নতা আনে। কিন্তু দীর্ঘমেয়াদে জন্মহার বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটি জনসংখ্যার মোট আকার ও বয়স কাঠামো নির্ধারণ করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৭ : জনসংখ্যা (Full Syllabus) · সৃজনশীল
'Y ও 'Z প্রক্রিয়ার মধ্যে কোনটি বিশ্বের জনসংখ্যা বণ্টনের তারতম্য আ…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর