সামির পাঠানো অর্থ বাংলাদেশের জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভুক্ত হবে? ব্যাখ্যা কর।
উত্তর: সামির অর্থ প্রেরণ এদেশের জাতীয় আয় পরিমাপের GNP-এর সাথে অন্তর্ভুক্ত হবে। কেননা GNP গণনার ক্ষেত্রে দেশীয় নাগরিকদের অর্জিত আয় হিসাব করা হয় তা সে যেখানেই আয় করুক। সে হিসাবে সামির পাঠানো অর্থ GNP-তে অন্তর্ভুক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজারমূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। নিট আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ শ্রম থেকে যা আয় করে এবং বিদেশি নাগরিকগণ বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে তার বিয়োগ ফলকে বোঝায়। আর সামির প্রেরিত অর্থ আমাদের জাতীয় আয় পরিমাপে এভাবেই সম্পৃক্ত হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
সামির পাঠানো অর্থ বাংলাদেশের জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভুক্ত হবে?…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর