উদ্দীপকে ঘড়ির বাজারটি চিহ্নিতপূর্বক বাংলাদেশে উক্ত বাজারের অস্তিত্ব আছে কিনা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘড়ির বাজারটি একচেটিয়া বাজার। কারণ উক্ত বাজারে একজন মাত্র বিক্রেতা ঘড়ি বিক্রি করে এবং সে দাম নির্ধারণ করে, যা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। যখন কোনো একটি মাত্র ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয়, তখন সেই ফার্মকে একচেটিয়া কারবারি এবং যে বাজারে ওই দ্রব্যটি কেনা-বেচা হয়, সেই বাজারকে একচেটিয়া বাজার বলা হয়। যে দ্রব্য বিক্রয়ে যে ফার্ম একচেটিয়া অধিকার লাভ করে, সেই ফার্ম বাজারে সেই দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের ঘড়ির বাজারটি একচেটিয়া বাজার। বাংলাদেশে উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায় না। তবে আমদানিকৃত পণ্য কিংবা সেবার ক্ষেত্রে এরূপ বাজার দেখা যায়। যেমন- জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। ঢাকা শহরে পানি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহরে ক্ষেত্রেও এরূপ বাজার বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে ঘড়ির বাজারটি চিহ্নিতপূর্বক বাংলাদেশে উক্ত বাজারের অস্তিত্ব…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
