SSCঅর্থনীতিসৃজনশীল
উদ্দীপক
আনু মিয়া একজন ক্ষুদ্র কৃষক। সে তার সামান্য জমিতে পেঁপে চাষ করে দৈনন্দিন চাহিদা মেটানোর কারণে সে তার উৎপাদিত পণ্য কাশেম আলীর কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হয়। কাশেম বেপারি সেই পেঁপে শহরে নিয়ে বিক্রি করে প্রচুর মুনাফা করে।
Combined · 2017
ক
বাজার কী?
উত্তর
অর্থনীতিতে বাজার বলতে শুধু বেচা-কেনার নির্দিষ্ট স্থানকে বোঝায় না। বরং বাজার হলো একটি প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা বেচা-কেনা হয়।
খ
বিস্তৃত বাজার বলতে কী বোঝায়?
উত্তর
যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরেও বিস্তৃত থাকে সে দ্রব্যের বাজারকে বিস্তৃত বাজার বা আন্তর্জাতিক বাজার বলে। বিস্তৃত বাজারে পণ্যের ক্রয়-বিক্রয় শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পৃথিবীর বিভিন্ন দেশে দ্রব্য ক্রয়-বিক্রয় হয়। যেমন- তৈরি পোশাক, পাটের বাজার ইত্যাদি।
গ
উদ্দীপকে উল্লিখিত কাশেম আলী কী ধরনের ব্যবসায়ী? ব্যাখ্যা কর।
উত্তর
কাশেম আলী মধ্যস্বত্বভোগী ধরনের ব্যবসায়ী। যে ব্যবসায়ীরা উৎপাদনকারীর উৎপাদিত পণ্য কম দামে ক্রয় করে এবং বেশি দামে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে তারাই হলো মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী। আনু মিয়া দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য তার উৎপাদিত পণ্য কাশেম আলীর নিকট কম দামে বিক্রয় করে। এ সুযোগে কাশেম আলী উৎপাদিত পণ্য ক্রয় করে শহরে নিয়ে বেশি দামে বিক্রয় করে মুনাফা অর্জন করে। মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের সঙ্গে কাশেম আলীর ব্যবসায় মিল রয়েছে এবং এর ধরন একই। তাই বলা যায়, কাশেম আলী মধ্যস্বত্ব ধরনের ব্যবসায়ী।
ঘ
আনু মিয়া তার উৎপাদিত পণ্যটি সময়ের বিবেচনায় কোন ধরনের বাজার, ব্যাখ্যা কর।
উত্তর
আনু মিয়ার উৎপাদিত পণ্যটি সময়ের বিবেচনায় অতি স্বল্পকালীন বাজার। যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। চাহিদার হ্রাস-বৃদ্ধি হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, সকালের কাঁচা বাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও এই অল্প সময়ে যোগানের পরিবর্তন করা যায় না।
উদ্দীপকে দেখা যায়, আনু মিয়া তার উৎপাদিত পণ্য যে বাজারে বিক্রি করে তার যোগান স্থির থাকে। দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য সে তার উৎপাদিত পণ্য কম দামে বিক্রি করে। তাছাড়া অতি স্বল্পকালীন বাজারে চাহিদার বৃদ্ধি হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। তাই বলা যায়, আনু মিয়ার উৎপাদিত পণ্যটি অতি স্বল্পকালীন বাজারের অন্তর্গত।
সম্পূর্ণ প্রশ্ন দেখো