উদ্দীপকে লিচুর বাজার প্রতিযোগিতার ভিত্তিতে কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে লিচুর বাজার প্রতিযোগিতার ভিত্তিতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কেননা উদ্দীপকের লিচুর বাজারে বিক্রেতা ও ক্রেতার সংখ্যা অসংখ্য এবং লিচুর দাম ও মান একই, যা পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কতকগুলো শর্ত বা বৈশিষ্ট্য রয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এর ফলে কোনো ক্রেতা দ্রব্যের চাহিদা কিংবা কোনো বিক্রেতা দ্রব্যের যোগানকে এককভাবে প্রভাবিত করে দাম বাড়াতে-কমাতে পারে না। তারা উভয়েই দামগ্রহীতা (Price taker) হিসেবে বিবেচিত হয়। এ বাজারে একটি সমজাতীয় দ্রব্য কেনাবেচা হয়। আবার এ বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়েই দ্রব্যের গুণাগুণ ও দাম সম্পর্কে পূর্ণভাবে অবগত থাকে বিধায় একই দাম বিরাজ করে। আবার এ বাজারে দীর্ঘকালে কোনো বিক্রেতা লোকসানের সম্মুখীন হলে অবাধে বাজার ছেড়ে যেতে পারে। আবার বাজারে বিদ্যমান বিক্রেতারা অস্বাভাবিক মুনাফা অর্জন করতে থাকলে বাইরের যেকোনো বিক্রেতা অবাধে সেখানে প্রবেশ করতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের উপকরণগুলো বিভিন্ন ব্যবহার ও স্থানের মধ্যে পূর্ণ গতিশীল থাকে। উপরিউক্ত বৈশিষ্ট্যগুলোই নীলার লিচু বাজার তথা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে লিচুর বাজার প্রতিযোগিতার ভিত্তিতে কোন ধরনের বাজার? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
