উদ্দীপকে উল্লিখিত শেষ উক্তিটি আংশিকভাবে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত - মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত শেষ উক্তিটি আংশিকভাবে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত বলে আমি মনে করি। যখন কোনো একটি মাত্র ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয়, তখন সেই ফার্মকে একচেটিয়া কারবারি এবং যে বাজারে ঐ দ্রব্যটি কেনাবেচা হয়, সেই বাজারকে একচেটিয়া বাজার বলা হয়। যে দ্রব্য বিক্রয়ে যে ফার্ম একচেটিয়া অধিকার লাভ করে, সেই ফার্ম বাজারে সেই দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে। একচেটিয়া ফার্ম এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকে। একমাত্র উৎপাদক হওয়ায় খুব সহজেই দ্রব্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে। অতএব দেখা যায়, একচেটিয়া কারবারি তার উৎপাদিত দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে দাম বাড়াতে পারে। এক্ষেত্রে উদ্দীপকের শেষ উক্তিটি- কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় চাল মজুদ করে রাখার দাম বেড়ে গিয়েছে।” যা আংশিকভাবে একচেটিয়া ব্যবসায়ীর বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শেষ উক্তিটি আংশিকভাবে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যে…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
