আনু মিয়া তার উৎপাদিত পণ্যটি সময়ের বিবেচনায় কোন ধরনের বাজার, ব্যাখ্যা কর।
উত্তর: আনু মিয়ার উৎপাদিত পণ্যটি সময়ের বিবেচনায় অতি স্বল্পকালীন বাজার। যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। চাহিদার হ্রাস-বৃদ্ধি হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, সকালের কাঁচা বাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও এই অল্প সময়ে যোগানের পরিবর্তন করা যায় না। উদ্দীপকে দেখা যায়, আনু মিয়া তার উৎপাদিত পণ্য যে বাজারে বিক্রি করে তার যোগান স্থির থাকে। দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য সে তার উৎপাদিত পণ্য কম দামে বিক্রি করে। তাছাড়া অতি স্বল্পকালীন বাজারে চাহিদার বৃদ্ধি হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। তাই বলা যায়, আনু মিয়ার উৎপাদিত পণ্যটি অতি স্বল্পকালীন বাজারের অন্তর্গত।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
আনু মিয়া তার উৎপাদিত পণ্যটি সময়ের বিবেচনায় কোন ধরনের বাজার, ব্যাখ্য…
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
