প্রেক্ষাপট-২ এর বাজার অর্থনীতিতে কোন ধরনের বাজারকে নির্দেশ করে? উক্ত বাজারের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।।
উত্তর: প্রেক্ষাপট-২-এর বাজার অর্থনীতিতে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। কেননা উক্ত বাজারে জামাল সাহেব সাবান ক্রয় করেন। যে সাবানের মধ্যে ভিন্ন কোম্পানির গুণগত ও বাহ্যিক পার্থক্য রয়েছে; যা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। নিচে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো- ১. ফার্ম/বিক্রেতার সংখ্যা: একচেটিয়া প্রতিযোগিতায় ফার্মের সংখ্যা অসংখ্য। এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। ২. উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ: একচেটিয়া প্রতিযোগিতার অধীনে বিভিন্ন ফার্ম যেসব পণ্য উৎপাদন করে, সেগুলো অনেকটা সদৃশ হলেও একটিকে অপরটি থেকে পৃথক করা সম্ভব। ৩. শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান: একচেটিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে শিল্পে ফার্মের প্রবেশ এবং প্রস্থানে ফার্মের কোনো বাধানিষেধ নেই। সাধারণত স্বল্পমেয়াদে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা করলে দীর্ঘকালে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে। ৪. বিজ্ঞাপন ও বিক্রয় খরচ: প্রত্যেকটি ফার্ম তার পণ্যের বিক্রি বাড়াতে বেশি প্রচার করে। বেশি প্রচারের ফলে এ ফার্মগুলোর বিজ্ঞাপন ও আনুষঙ্গিক বিক্রয়জনিত ব্যয় বেড়ে যায়। ৫.চাহিদার প্রকৃতি: কোনো ফার্ম পণ্যের মূল্য বৃদ্ধি করলে অনেক ভোক্তা অপর ফার্মের পরিবর্তক দ্রব্য ক্রয় করলেও এমন কিছু ভোক্তা থাকে, যারা প্রথম ফার্মের পণ্যই কম পরিমাণে হলেও ক্রয় করে। ৬.মুনাফা সর্বোচ্চকরণ: একচেটিয়া প্রতিযোগিতার বাজারে প্রত্যেক বিক্রেতার লক্ষ্য থাকে মুনাফার পরিমাণ সর্বাধিক করা। ৭. দ্রব্যের অনুকরণ: একচেটিয়া প্রতিযোগিতার বাজারে একজন বিক্রেতা অপর একজন বিক্রেতার উৎপাদিত দ্রব্য পূর্ণ অনুকরণ করতে পারে না। ফলে প্রত্যেক বিক্রেতা বা ফার্ম একচেটিয়া ফার্মের মতো নিজ নিজ দ্রব্যের যোগান বা যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
প্রেক্ষাপট-২ এর বাজার অর্থনীতিতে কোন ধরনের বাজারকে নির্দেশ করে? উক্…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর