'A [গণিত] প্রতিষ্ঠানটি কোন ব্যাংকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে A প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংকে নির্দেশ করে। কেননা A প্রতিষ্ঠান কোনো কিছু জমা না রেখে ও অল্প সুদে ঋণ প্রদান করে। দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে অপ্রতিদ্বন্দ্বী। এ সকল বৈশিষ্ট্য গ্রামীণ ব্যাংককে নির্দেশ করে। গ্রামের অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন এবং অন্যান্য অতি দরিদ্র নারী-পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হলো গ্রামীণ ব্যাংক। জনসাধারণকে এ ব্যাংক ক্ষুদ্রঋণ প্রদান করে। ১৯৮৩ সালে একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। এটি সরকারি বা বেসরকারি ব্যাংক নয়। আইনত এর প্রধান মালিক হচ্ছেন এর দরিদ্র ত্রিশ লক্ষ গ্রাহক। অতএব বলা যায়, উদ্দীপকের A প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংকটিকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
'A প্রতিষ্ঠানটি কোন ব্যাংকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর