উদ্দীপকের তরমুজের বাজারটি কোন ধরনের? তুমি কি মনে কর উভয় বাজারে ক্রেতা সমানভাবে উপকৃত হবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের তরমুজের বাজারটি অলিগোগলি বাজার। কেননা তরমুজের বাজারে অল্প কয়েকজন 'বিক্রেতা তরমুজ বিক্রি করেছে যারা দামের ওপর যথেষ্ট প্রভাব খাটাচ্ছেন। যেগুলো অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য। অলিগোপলি এমন এক বাজারব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করেন, এ ধরনের বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্দীপকের পেঁপের বাজার ও তরমুজের বাজার উভয় বাজারে ক্রেতা সমানভাবে উপকৃত হবেন না। কেননা পেঁপের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেখানে বিক্রেতা অসংখ্য থাকেন এবং তারা দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে বিক্রয় করেন। কোনো অতিরিক্ত দাম ধার্য করতে পারেন না। ফলে ক্রেতা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে তরমুজের বাজারটি অলিগোপলি বাজার। যেখানে কতিপয় বিক্রেতা থাকেন এবং যারা দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারেন। এক্ষেত্রে ভোক্তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলা যায়, উদ্দীপকের উভয় বাজারে ক্রেতা সমানভাবে উপকৃত হবে না।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকের তরমুজের বাজারটি কোন ধরনের? তুমি কি মনে কর উভয় বাজারে ক্রে…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর