“বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে 'B [গণিত] প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখে”- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে B প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক কারণ B প্রতিষ্ঠানের যে সকল বৈশিষ্ট্য উল্লেখ আছে তা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পৃথিবীর প্রতিটি দেশেই, বাণিজ্যিক ব্যাংক রয়েছে এবং তা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। বাণিজ্যিক ব্যাংক কতকগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। তাছাড়া এ ব্যাংক দেশে কৃষি, শিল্প, ব্যবসায় বাণিজ্য প্রভৃতির উৎকর্ষতা সাধনে বিশেষ অবদান রাখে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায় বাণিজ্যের সম্প্রসারণের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা প্রদান করে। ফলে দেশের অভ্যন্তরীণ ব্যবসায় বাণিজ্য সম্প্রসারিত হয়। এতে অর্থনীতি ত্বরান্বিত হয়। বাণিজ্যিক ব্যাংকসমূহ কৃষিখাতের উন্নয়নেও ব্যাপক ভূমিকা পালন করে। একজন কৃষক মাত্র ১০ টাকা জমা রেখে ব্যাংক হিসাব খুলতে পারে। এ ব্যাংক দেশের শিল্পেও ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজ শর্তে পর্যাপ্ত ঋণদান করে শিল্পের মূলধন গঠন, যন্ত্রপাতি ক্রয়, শিল্পের কাঁচামাল ক্রয় করে, যা শিল্পকে সমৃদ্ধ করে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি করে। বাণিজ্যিক ব্যাংকসমূহ কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার একটি বড় অংশ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
“বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে 'B প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখ…
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর