উদ্দীপকের মিসেস জিনিয়া ও সবুর সাহেবের কেনাকাটার বিষয়টি অর্থনীতির কোন প্রক্রিয়াকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিসেস জিনিয়া ও সবুর সাহেবের কেনাকাটার বিষয়টি অর্থনীতির বাজার প্রক্রিয়াকে নির্দেশ করে। অর্থনীতিতে বাজার বলতে শুধু বেচা-কেনার নির্দিষ্ট স্থানকে বোঝায় না। বরং বাজার হলো একটি প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা বেচা-কেনা হয়। যেমন অনলাইনে বেচা-কেনা, টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে বেচা-কেনা। এ ধরনের বাজারে বিভিন্ন পণ্য বেচা-কেনা বা বিশেষায়িত পণ্যের ক্রয়-বিক্রয় হতে পারে। যেমন টেলিফোনের মাধ্যমে সিমেন্ট কেনা-বেচা ইত্যাদি। উদ্দীপকে স্কুল শিক্ষিকা মিসেস জিনিয়া ব্যস্ততার দরুন অনলাইনে কেনাকাটা করেন। তার স্বামী সবুর সাহেব গোপীবাগ বাজার থেকে শুক্রবারে সপ্তাহের বাজার করেন। যা মূলত বাজারকে নির্দেশ করে। তাই বলা যায়, মিসেস জিনিয়া ও সবুর সাহেবের কেনাকাটার বিষয়টি অর্থনীতির বাজার প্রক্রিয়াকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকের মিসেস জিনিয়া ও সবুর সাহেবের কেনাকাটার বিষয়টি অর্থনীতির কো…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর