উদ্দীপকে উল্লিখিত কাঁচামরিচের বাজারের সাথে গুড়ামরিচের বাজারের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কাঁচামরিচের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং প্যাকেটজাত গুঁড়ামরিচের বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে। এ বাজারে ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে দাম পরিবর্তনের সম্ভাবনা কম থাকে। দ্রব্যের দাম চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। অন্যদিকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার প্রায় একই ধরনের দ্রব্য বিক্রয় করে। এ বাজারে বিক্রেতা চাইলেই দ্রব্যের দাম পরিবর্তন করতে পারে। উদ্দীপকের কাঁচামরিচের যোগান কম ও চাহিদা বৃদ্ধির কারণে দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কাঁচামরিচের বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। অন্যদিকে প্যাকেটজাত গুঁড়ামরিচ বাজারে মুষ্টিমেয় কয়েকজন উৎপাদক উৎপাদন করে। তাদের গুঁড়ামরিচ প্যাকেট, প্যাকেটের রং ইত্যাদির মাধ্যমে ভিন্ন করে থাকে। অর্থাৎ, প্যাকেটজাত গুঁড়ামরিচের বাজারটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম নির্ধারিত হয়। এজন্য কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে তা পরিবর্তন করা সম্ভম্ব নয়। অন্যদিকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা চাইলেই কোনো একটি পণ্যের দাম বাড়াতে বা কমাতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের এককগুলো গঠন ও গুণগত দিক থেকে একই রকম। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতায় দ্রব্যগুলো গুণগত ও বাহ্যিক দিক থেকে কিছুটা পৃথক হয়ে থাকে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কাঁচামরিচের বাজারের সাথে গুড়ামরিচের বাজারের পার্থ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর