সুমনের আমের বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুমনের আমের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। নিচে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো- পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। ১. অসংখ্য ক্রেতা ও বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ২. দ্রব্যের একক সমজাতীয় বিবেচিত পণ্য সমজাতীয় বা একই গুণসম্পন্ন হয়। ৩. ক্রোতা ও বিক্রেতা বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞাত বাজারব্যবস্থা পূর্ণ প্রতিযোগিতামূলক হলে পণ্যের এককের গুণাগুণ এবং দাম সম্পর্কে সকল ক্রেতা ও বিক্রেতা পুরাপুরি অবহিত থাকে। ৪. শিল্পে ফার্মসমূহের অবাধ প্রবেশ ও প্রস্থান: পূর্ণ প্রতিযোগিতার বাজারের অধীনে শিল্পে ফার্ম দীর্ঘকালীন সময়ে অবাধে প্রবেশ করতে পারে এবং প্রয়োজনবোধে শিল্প ত্যাগ করতে পারে। ৫. বাহ্যিক প্রভাব নেই: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন, দাম নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে বাইরের বা সরকারি প্রভাব থাকে না। উদ্দীপকে সুমনের আমের বাজারে অসংখ্য বিক্রেতা এবং ক্রেতা রয়েছে এবং পণ্য হিসেবে বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। এ কারণে এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ধারণ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের আমের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যার উল্লিখিত বৈশিষ্ট্য রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
সুমনের আমের বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর