বাজার 'A [গণিত] ও বাজার 'B [গণিত] -এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর B বাজারটি একচেটিয়া বাজার। নিচে উভয় বাজারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- i. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা অসংখ্য। কিন্তু একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা অসংখ্য হলেও বিক্রেতার সংখ্যা একজন। ii. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য বা পণ্য সর্বত্র একই দামে ক্রয়-বিক্রয় হয়। কিন্তু একচেটিয়া বাজারে দ্রব্যের দাম সর্বত্র সমান থাকে না। iii. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। কিন্তু একচেটিয়া বাজারে উৎপাদক বা ফার্ম ইচ্ছামতো দ্রব্যের দাম নির্ধারণ করে। iv. পূর্ণ প্রতিযোগিতায় বাজার দামের ওপর কোনো বিশেষ ফার্মের প্রভাব পড়ে না। ফলে, AR = MR = P রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। কিন্তু একচেটিয়া বাজারে AR রেখা বা দাম রেখা ডানদিকে নিম্নগামী। ফলে দাম হ্রাস-বৃদ্ধির মাধ্যমে একচেটিয়া কারবারী উৎপাদন বা বিক্রির পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারে। v. পূর্ণ প্রতিযোগিতায় ফার্মসমূহ অবাধে শিল্পে প্রবেশ কিংবা প্রস্থান করতে পারে। কিন্তু একচেটিয়া কারবারে বিশেষ দ্রব্যের উৎপাদন বিশেষ বিশেষ উৎপাদক নিয়ন্ত্রণ করে থাকে। vi. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের পরিমাণ একচেটিয়ার তুলনায় অধিক হয়। ফলে দ্রব্যের দাম কম থাকে। পক্ষান্তরে, একচেটিয়া কারবারী নিজের ইচ্ছামতো দাম নির্ধারণ করে বলে দাম অধিক হয়। vii. পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালে শুধু স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। কিন্তু একচেটিয়া কারবারে দীর্ঘকালেও অস্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
বাজার 'A ও বাজার 'B -এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর