দৃশ্যকল্প-১ এ করিম মিয়ার ক্রয়কৃত পণ্যটি কোন বাজারের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ করিম মিয়ার ক্রয়কৃত পণ্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একই দামে ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা এমন একটি নাম, যা এমন একটি শিল্প বা বাজারকে দেওয়া হয় যেখানে বাজার দাম ও পরিমাণ সম্পর্কে পূর্ণ জ্ঞান নিয়ে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতাদের সকলেই একটি সমজাতীয় দ্রব্যের ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহুসংখ্যক ক্রেতা-বিক্রেতা থাকায় কেউ এককভাবে দ্রব্যের দাম প্রভাবিত করতে পারে না। এ বাজারে ক্রয়-বিক্রয়যোগ্য দ্রব্যটি সমজাতীয় হওয়ায় এবং বাজার সম্পর্কে ক্রেতা-বিক্রেতাদের পূর্ণ জ্ঞান থাকায় একই দাম বিরাজ করে। উদ্দীপকে উল্লিখিত তরমুজের বাজারটিতে অনেক ব্যবসায়ী তরমুজ বিক্রি করছে এবং ক্রেতার সংখ্যাও অনেক। তাছাড়া তরমুজের মান একই। এগুলো সবই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। তাই বলা যায়, করিম মিয়ার ক্রয়কৃত পণ্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ করিম মিয়ার ক্রয়কৃত পণ্যটি কোন বাজারের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর