উদ্দীপকে গ্যাস সিলিন্ডার ক্রয়ের ঘটনা দ্বারা যে বাজার নির্দেশিত হয়, সে বাজারে নতুন বিক্রেতা প্রবেশ করতে পারে না- তুমি কি বিষয়টি সমর্থন কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে গ্যাস সিলিন্ডার ক্রয়ের ঘটনাটি একচেটিয়া বাজারকে নির্দেশ করে, যেখানে নতুন বিক্রেতা প্রবেশ করতে পারে না। আমি এ বিষয়টিকে সম্পূর্ণভাবে সমর্থন করি। একচেটিয়া বাজার এমন একটি বাজারব্যবস্থা যেখানে একটি মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং সে সম্পূর্ণ বাজারে দ্রব্য সরবরাহ নিয়ন্ত্রণ করে। এ বাজারে পণ্যের বিকল্প নেই, ফলে ভোক্তার কোনো বিকল্প দ্রব্যের প্রতি ঝুঁকে যাওয়ার সুযোগ থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এ বাজারে নতুন বিক্রেতার প্রবেশে কঠোর বাধা থাকে। যেমন-উচ্চ লাইসেন্স ফি, প্রযুক্তিগত বিশেষ জ্ঞান, বিপুল পুঁজি প্রয়োজন, কিংবা সরকারি সীমাবদ্ধতা। ফলে একটি মাত্র প্রতিষ্ঠান তার ইচ্ছামতো মূল্য নির্ধারণ করতে পারে এবং প্রতিযোগিতা থাকে না। উদ্দীপকে দেখা যায়, টিপু যখন গ্যাস সিলিন্ডার কিনতে যান, তখন দোকানি বলেন, এ সিলিন্ডার একটি মাত্র কোম্পানি আমদানি করে। অর্থাৎ, বাজারে বিকল্প সরবরাহকারী নেই, যা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। এ কোম্পানির মূল্য নির্ধারণের স্বাধীনতা এবং প্রতিযোগিতার অভাব স্পষ্টভাবে, ইঙ্গিত দেয় যে, নতুন বিক্রেতারা সহজে এ বাজারে প্রবেশ করতে পারে না। সুতরাং, গ্যাস সিলিন্ডারের বাজারে নতুন বিক্রেতার প্রবেশের বাধা থাকাই যুক্তিসংগত। একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে ভোক্তা নিরুপায় হয় এবং দাম বাড়লেও তাদের বিকল্প পণ্য বেছে নেওয়ার সুযোগ থাকে না। তাই আমি পুরাপুরিভাবে উক্ত বক্তব্যকে সমর্থন করি।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে গ্যাস সিলিন্ডার ক্রয়ের ঘটনা দ্বারা যে বাজার নির্দেশিত হয়, …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর