উদ্দীপকে আমের বাজার কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আমের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একই দামে ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অর্থনীতিবিদ স্পেন্সারের মতে, "পূর্ণ প্রতিযোগিতা এমন একটি নাম, যা এমন একটি শিল্প বা বাজারকে দেওয়া হয়, যেখানে বাজার দাম ও পরিমাণ সম্পর্কে পূর্ণজ্ঞান নিয়ে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতাদের সকলেই একটি সমজাতীয় দ্রব্যের ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত।" পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহুসংখ্যক ক্রেতা-বিক্রেতা থাকায় কেউ এককভাবে দ্রব্যের দাম প্রভাবিত করতে পারে না। এ বাজারে ক্রয়-বিক্রয়যোগ্য দ্রব্যটি সমজাতীয় হওয়ায় এবং বাজার সম্পর্কে ক্রেতা-বিক্রেতাদের পূর্ণজ্ঞান থাকায় একই দাম বিরাজ করে। উদ্দীপকে সুমাইয়া রাজশাহী শহরে আম ক্রয়ের জন্য গিয়ে দেখলেন যে, আমের সরবরাহ এবং ক্রেতা-বিক্রেতার সংখ্যা অনেক। যে বাজারে ক্রেতা-বিক্রেতার সংখ্যা অনেক থাকে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত আমের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে আমের বাজার কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর