উদ্দীপকের সবজির বাজারের ধরন চিহ্নিত করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সবজির বাজারটি অতি স্বল্পকালীন বাজারকে নির্দেশ করে। যে বাজারে চাহিদার হ্রাস ও বৃদ্ধি হলেও পণ্যের জোগান পরিবর্তন করা যায় না, তাকে অতি স্বল্পকালীন বাজার বলা হয়। একটা নির্দিষ্ট সময় পর এ বাজারের অস্তিত্ব পাওয়া যায় না। অতি পচনশীল পণ্যসামগ্রী এ বাজারের একমাত্র পণ্য। উদাহরণ হিসেবে বলা যায়, সকালের কাঁচাবাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্পকালে দ্রব্যাদি ক্রয় ও বিক্রয়ের জন্য তোলা হয়। দ্রুততার সাথে সকল দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের কার্য সম্পন্ন করা হয়। বেশি দেরি হয় না। কারণ পণ্যের গুণগত মান নিয়ে সংশয় থাকে। বিশেষ কারণে চাহিদা ও দাম হ্রাস-বৃদ্ধি ঘটলেও জোগানের কোনোরূপ পরিবর্তন, পরিমার্জন করা যায় না। কারণ বাজার বসার সময়টা স্বল্প পরিসরের। একজন উৎপাদক অতি দ্রুত উৎপাদন করতে পারে না। উদ্দীপকের আবেদ আলী তার উৎপাদিত সবজি বাড়ির পাশে একটি বাজারে বিক্রয় করেন, যা অতি স্বল্পকালীন বাজারকে চিহ্নিত করে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকের সবজির বাজারের ধরন চিহ্নিত করে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর