দৃশ্যকল্প-২ এর বাজার অর্থনীতিতে কোন ধরনের বাজারকে নির্দেশ করে? উক্ত বাজারের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যপট-২ এর বাজার অর্থনীতিতে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। নিচে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো- ১. ফার্ম/বিক্রেতার সংখ্যা: একচেটিয়া প্রতিযোগিতায় ফার্মের সংখ্যা অসংখ্য। এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। ২. উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ: একচেটিয়া প্রতিযোগিতার অধীনে বিভিন্ন ফার্ম যেসব পণ্য উৎপাদন করে, সেগুলো অনেকটা সদৃশ হলেও একটিকে অপরটি থেকে পৃথক করা সম্ভব। ৩. শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান: একচেটিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে শিল্পে ফার্মের প্রবেশ এবং প্রস্থানে ফার্মের কোনো বাধা-নিষেধ নেই। ৪. বিজ্ঞাপন ও বিক্রয় খরচ: প্রত্যেকটি ফার্ম তার পণ্যের বিক্রি বাড়াতে বেশি প্রচার করে। বেশি প্রচারের ফলে এ ফার্মগুলোর বিজ্ঞাপন ও আনুষঙ্গিক বিক্রয়জনিত ব্যয় বেড়ে যায়। ৫. দ্রব্যের অনুকরণ: একচেটিয়া প্রতিযোগিতার বাজারে একজন বিক্রেতা অপর একজন বিক্রেতার উৎপাদিত দ্রব্য পূর্ণ অনুকরণ করতে পারে না। ফলে প্রত্যেক বিক্রেতা বা ফার্ম একচেটিয়া ফার্মের মতো নিজ নিজ দ্রব্যের জোগান বা জোগান নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে। উদ্দীপকে দৃশ্যপট-২ এর ক্ষেত্রে লক্ষ করা যায়, নীলা বেগম নুডুলসের পণ্যে গুণগত ও বাহ্যিক ভিন্নতা তুলে ধরেছেন, যা একচেটিয়া প্রতিযোগিতার মূল বৈশিষ্ট্য। সুতরাং দৃশ্যকল্প-২ এর বাজার অর্থনীতিতে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারকেই নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর বাজার অর্থনীতিতে কোন ধরনের বাজারকে নির্দেশ করে? উক্ত…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর